বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ০১:৪৯ এএম
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা ইস্ট জোনের বিশেষ ভার্চুয়্যাল ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১০ জুন ২০২০, বুধবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী এবং মোঃ ওমর ফারুক খান। সম্মেলনে আরো বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, এ এ এম হাবিবুর রহমান, মোঃ সিদ্দিকুর রহমান ও মোঃ মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল
ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, মুহাম্মদ শাব্বির, মুহাম্মদ সাঈদ উল্যাহ এবং জি এম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহ। জোনের শাখাপ্রধানগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। জোনের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সম্মেলনে নির্দেশনা দেয়া হয়।
মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, বৈশ্বিক মহামারীর ব্যপ্তি দিন দেন বেড়ইে চলেছে। কঠিন এই চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের জাতীয় নীতিমালার আলোকে ইসলামী ব্যাংক সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। দেশের মানুষের জীবন-জীবিকার নিশ্চয়তা প্রদান, অর্থের প্রবাহ ও ব্যবসায়িক কর্মকান্ড অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক, সময়োপযোগী ও বিচক্ষণ সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। ব্যাংকিং সেক্টরকে সঠিক পথে পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। মানুষের সেবায় আত্বনিয়োগ করে যারা বিভিন্ন সেবা এবং পরিসেবায় নিয়োজিত থেকে স্বাস্থঝুঁকিতে পড়েছেন এবং মৃত্যুবরণ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
তিনি বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই ব্যাংকিং সেক্টরে যে কল্যাণমূলক ও আন্তরিক সেবা দিয়ে যাচ্ছে তা এই বিশেষ সময়ে আরো বেশি দৃশ্যমান হয়েছে। ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের কল্যাণের জন্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। সর্বোচ্চ পেশাদারিত্বের ফলশ্রুতিতে অতীতের ধারাবাহিকতায় ইসলামী ব্যাংকের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস ক্রমাগত বেড়েই চলেছে।
তিনি বলেন, গত মে মাসে ইসলামী ব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরিত হয়েছে, যা দেশের প্রায় এক তৃতীয়াংশ। তিনি বলেন, ইসলামী ব্যাংকের সুযোগ্য বোর্ড অব ডাইরেক্টরস যথাযথ নির্দেশনা ব্যাংকটির অগ্রযাত্রায় অনন্য ভুমিকা পালন করছে। ইসলামী ব্যাংক ও ব্যাংকিংখাতের আক্রান্ত কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যসহ দেশের সকল আক্রান্ত মানুষের সুস্থতা কামনা করেন তিনি।
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ: ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৪ সালের শাখা ব্যবস্থাপক সম্মেলন ২৭ ও ২৮ জানুয়ারি ২০২৪ ইং তারিখ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদে... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পি... বিস্তারিত
মোঃ আকতার, চেয়ারম্যান, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড Prepare to be a good person before becoming a great person. শৈশবকাল থে... বিস্তারিত
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর-১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজীয় হ... বিস্তারিত