বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৭ এএম
নিজস্ব প্রতিবেদক: নন-লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও মূখ্য নির্বাহী কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল সমন্বয় সভা করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) । সংগঠনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে গতকাল শনিবার বিকেল ৪ টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিআইএ’র নির্বাহী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা মালিকদের এ সংগঠন।
সভার শুরুতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বীমা শিল্পের সাথে সম্পৃক্ত যেসব ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তাদের উদ্দেশ্যে শোক প্রস্তাব আনয়ন করা হয়। বিআইএ’র ভাইস প্রেসিডেন্ট একেএম মনিরুল হক শোক প্রস্তাব আনেন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং মরহুমদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
সভায় নির্ধারিত ১৫ শতাংশ কমিশন বাস্তবায়নে গুরুত্বারোপ করা হয়। কোন বীমা কোম্পানি ১৫ শতাংশের বেশি কমিশন দিয়ে যাতে ব্যবসা না করে সে ব্যাপারে সব কোম্পানিকে সজাগ থাকার জন্য আহবান জানিয়েছেন বিআইএ প্রেসিডেন্ট। এছাড়াও Gentlemen’s Agreement অনুসরণ করে এক কোম্পানির গ্রাহকের সাথে অন্য কোম্পানি ব্যবসায় সম্পৃক্ত না হতে ভার্চুয়াল সভায় ঐক্যমত পোষণ করেন।
করোনার মহামারীর সময়ে অর্থাৎ চলতি বছরের এপ্রিল ও মে মাসে সামগ্রিকভাবে বীমা ব্যবসায় কতটা হ্রাস বা প্রবৃদ্ধি হয়েছে তা নিরূপণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া করোনা ভাইরাসে মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্নের জন্য যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন বা সংস্থা এগিয়ে এসেছেন তাদের কিভাবে গ্রুপ বীমা সেবা দেয়া যায় সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।
করোনা পরবর্তী অর্থনৈতিক সংকটে বীমা শিল্প কিভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে কৌশল নির্ধারণের জন্য সকলকে আহবান জানান বিআইএ প্রেসিডেন্ট। ভার্চুয়াল সভা আয়োজনে প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের পরিচালক তাইফ বিন ইউসুফকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে করোনাকালে সবার সুস্থতা কামনা করে ভার্চুয়াল সভার সমাপ্তি করেন প্রেসিডেন্ট।
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত