অনলাইন সেবা জোরদার করেছে জেনিথ ইসলামী লাইফ : করোনা সংকট

Bank Bima Shilpa    ১১:০৫ পিএম, ২০২০-০৪-০১    1298

অনলাইন সেবা জোরদার করেছে জেনিথ ইসলামী লাইফ : করোনা সংকট

ব্যাংক বীমা শিল্প প্রতিবেদক :
করোনা ভাইরাস প্রতিরোধে আগামী ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ে সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। দেশের এই পরিস্থিতে বীমা পলিসি বিক্রি এবং গ্রাহক সেবা নিশ্চিত করতে অনলাইন সেবা জোরদার করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
বীমা কোম্পানিটি জানিয়েছে, গ্রাহকদের সুবিধার্থে বীমা প্রিমিয়াম ক্যালকুলেটর, বীমা পরিকল্প, কর্মকর্তা ও কর্মীদের ব্যবসার তথ্য এবং পলিসি তথ্যের সুবিধা নিয়ে ২০১৯ সালের জানুয়ারিতে মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। গুগল প্লে স্টোর থেকে এ্যাপসটি ডাউনলোড করে যেকোন বীমা গ্রাহক এবং বীমা কর্মী এ অনলাইন বীমা সেবা গ্রহণ করতে পারেন।
একইসঙ্গে একজন গ্রাহক জেনিথ ইসলামী লাইফের ওয়েবসাইটে ঢুকে সহজেই তার বীমা সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। প্রিমিয়াম ক্যালকুলেটর, বীমা পরিকল্প এবং বিভিন্ন পলিসি তথ্য সংযোজন করা হয়েছে কোম্পানির ওয়েবসাইটে। এ ছাড়াও যেকোন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এবং বিকাশ ও রকেটের মাধ্যমে বীমার প্রিমিয়াম জমা দিতে পারবেন গ্রাহক।
জেনিথ ইসলামী লাইফ কর্তৃপক্ষ আরো জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতিতে গ্রাহকদের জরুরি বীমা সেবা প্রদানের জন্য নতুন করে ই-মেইল এবং মোবাইল সেবা যুক্ত করা হয়েছে। যেকোন বীমা গ্রাহক কোম্পানির নির্ধারিত ই-মেইল ও মোবাইল নম্বরে যোগাযোগ করে বীমা সুবিধা সম্পর্কে অবহিত হতে পারবেন।
জরুরি বীমা সেবার জন্য জেনিথ ইসলামী লাইফের আইটি বিভাগের প্রধান খান আবু রুশদের সাথে rushd111376@gmail.com ই-মেইলে অথবা ০১৭৩০ ০৫২৭৭৭ এই মোবাইল নম্বরে এবং ম্যানেজার (আইটি) জুয়েল মুন্সীর সাথে supriajewel@gmail.com ই-মেইলে অথবা ০১৭৭৭ ৭৭৬৭৪০ নম্বরে যোগাযোগ করতে হবে।
কোম্পানির অফিসার (অর্থ ও হিসাব, গ্রেড-১) মো. হাফিজুল ইসলামের সাথে mdhafi3@gmail.com অথবা ০১৭৪০ ০০২০২৮ নম্বরে এবং জিএম (এইচআর) ও কোম্পানি সচিব আবদুর রহমানের সাথে zililbd@gmail.com ই-মেইলে অথবা ০১৭৭৭ ৭৭৬৭৮৯ এই মোবাইল নম্বরেও যোগাযোগ করা যাবে।
এ ছাড়াও গ্রুপ বীমা এবং স্বাস্থ্য বীমা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কোম্পানির এজিএম মো. আনোয়ার হোসেন সরকারের সাথে anwarhs601@gmail.com এই ই-মেইলে অথবা ০১৭৭৭ ৭৭৬৭৯০ এই নম্বরে যোগাযোগ করা যাবে।
জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, আমরা সব সময়ই মানসম্পন্ন গ্রাহক সেবায় গুরুত্ব দিয়ে থাকি। আমাদের এই সেবা সহজলভ্য ও গতিশীল করতে অনলাইন সেবা চালু করেছি। বর্তমানে আমরা করোনা পরিস্থিতে গ্রাহক সেবা নিশ্চিত করতে ই-মেইল এবং মোবাইল সেবা যুক্ত করেছি। বীমা গ্রাহক অথবা পলিসি কিনতে ইচ্ছুক যেকেউ এ সেবা নিতে পারবেন।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ