শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৪:১১ এএম
ডেস্ক রিপোর্ট: মহাখালীর প্রধান কার্যালয়ে ভিন্নরুপে এ বছর নারী দিবস পালন করেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি। এ বছরের নারী দিবসের থিম ছিল- ঈচ ফর ইকুয়াল, যেখানে মহিলা কর্মীদের জন্য দিনব্যাপী বিভিন্ন ধরণের কার্যক্রমের ব্যবস্থা করা হয়।
বিনা খরচে গাইনকোলজিস্টের পরামর্শ, ফ্রী হাড়, চুল, ত্বক ও ডেন্টাল চেক-আপ, ইয়োগা সেশনসহ ‘আমাদের কথা বলি’ এর মতো বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছিল এ দিন। উল্লেখ্য ‘আমাদের কথা বলি’ গ্রীন ডেল্টা মহিলা ফোরামের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যা প্রতি বছর নারী দিবসকে কেন্দ্র করে আয়োজন করা হয়।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স সর্বদা নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতার জন্য এক সক্রিয় পৃষ্ঠপোষক সংগঠন, যা মহিলা কর্মীদের প্রশংসা ও অনুপ্রাণিত করতে কখনই ব্যর্থ হয় না। বিভিন্ন স্তরের জীবন থেকে অনুপ্রেরণামূলক এবং সফল মহিলাদের তাদের গল্প ভাগাভাগির জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ‘আমাদের কথা বলি’ নামক এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামে।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী বলেন, এ জাতীয় অনুপ্রেরণামূলক মহিলাদের সাথে প্রথম সাক্ষাৎকার এবং অভিজ্ঞতা ভাগ করে নেয়াই জিডিআইসি-তে মহিলাদের উৎসাহিত এবং উদ্বুদ্ধ করবে।
এ বছর গল্পগুলো ভাগ করে নেয়ার জন্য বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হওয়া অনুপ্রেরণামূলক মহিলাদের মধ্যে ছিলেন উইং কমান্ডার নাসরিন সুলতানা সিদ্দিকা এবং বাংলাদেশের একমাত্র মহিলা ট্রেন চালক মিসেস সালমা খাতুন।

অনুষ্ঠানে জিডিআইসির মহিলা কর্মচারীরা ছাড়াও উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা এমডি নাসির এ চৌধুরী, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান খুরশিদা চৌধুরী, পরিচালক শামসুন নাহার বেগম চৌধুরী এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেক্স: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক : বীমা শিল্পে গ্রাহকের আস্থা বৃদ্ধির লক্ষ্যে পপুলার লাইফ দ্রুত বীমা দাবী পরিশà§... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক : দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের à... বিস্তারিত
... বিস্তারিত
PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত