বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ এএম
আর্থিক অন্তর্ভূক্তি কার্যক্রমের আওতায় কটেজ, মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) অর্থায়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ব্যাংকার ও এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০২০ এ সম্মাননা স্মারক অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
বাংলাদেশ ব্যাংকের আয়োজনে ০৮ মার্চ ২০২০ইং তারিখে শেষ হয়েছে চারদিনের ব্যাংকার ও এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০২০ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-কে সিএমএসএমই অর্থায়নে উল্লেখযোগ্য অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির-এর নিকট থেকে উক্ত সম্মাননা স্মারক গ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংকের নিবার্হী পরিচালক আবু ফারাহ মোঃ নাছের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নিবার্হী পরিচালক জামাল মোল্লা বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব নূরুন নাহার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই বিভাগের প্রধান মোঃ আব্দুর রহিম এবং এ্যালিফেন্ট রোড শাখা ব্যবস্থাপক মশিউর রহমান-সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত