এলআইসি বাংলাদেশ নারীদের জন্য বীমা পলিসি চালু করতে যাচ্ছে

Bank Bima Shilpa    ০৭:২৫ পিএম, ২০২০-০৩-০৯    1272

এলআইসি বাংলাদেশ নারীদের জন্য বীমা পলিসি চালু করতে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: নারীদের জন্য বিশেষ বীমা পলিসি চালু করতে যাচ্ছে লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন (এলআইসি) অব বাংলাদেশ। সুবিধাজনক প্রিমিয়ামের নতুন এ বীমা পলিসিতে থাকছে এন্ডওমেন্ট, মানিব্যাক এবং পেনশন প্ল্যান এর সুবিধা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গতকাল রোববার (৮ মার্চ, ২০২০) এ ঘোষণা দিয়েছে বীমা কোম্পানিটি। প্রতিষ্ঠানটির মূখ্য নির্বাহী কর্মকর্তা অরুপ দাস গুপ্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এলআইসি বাংলাদেশ জানিয়েছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজধানীর গুলশানে কোম্পানির প্রধান কার্যালয়ে নারী কর্মীদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করা হয়। এলআইসি বাংলাদেশ এর চীফ মার্কেটিং অফিসার অভিজিৎ ভট্টাচার্যের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটিতে কর্মরত ঢাকা শহরের সকল নারী কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি বছর ৮ মার্চ বিশ্বব্যাপী নারী দিবস উদযাপিত হয়। প্রতিটি নারী আমাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেউ মেয়ে, কেউ মা, কেউ সহধর্মীনী, কেউ শিক্ষিকা, কেউ ডাক্তার আবার কেউবা ব্যবসায়ী। একেকজন একেক পেশায় পারদর্শী কিংবা আমরা বলতে পারি সবাই সবার জায়গা থেকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন প্রতিষ্ঠানের পক্ষে তার অগ্রগতিতে নারীর ভূমিকা অস্বীকার করা সম্ভব নয়। কেননা, একমাত্র একজন নারী তার ধৈর্য্য দিয়ে এই পৃথিবীতে সব কিছুর মোকাবেলা করে দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে।

নারীর এই অগ্রযাত্রায় এলআইসি বাংলাদেশ তার হাত বাড়িয়ে আছে, তার-ই প্রেক্ষিতে এলআইসি বাংলাদেশ লি. নতুন একটি পলিসি বাজারে আনতে যাচ্ছে, যেটি একই সাথে দিবে এন্ডওমেন্ট, মানিব্যাক এবং পেনসন প্ল্যান এর সুবিধা। খুবই সুবিধাজনক প্রিমিয়ামে এই সেবা দেয়া হবে। নারীর অগ্রযাত্রায় এমন ভূমিকা রাখতে পেরে এলআইসি বাংলাদেশ সম্মানিত বোধ করছে।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ