বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৮ এএম
ডিজিটাল ব্যাংকিং জনপ্রিয় করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড ও এন আর বি গ্লোবাল ব্যাংক লিমিটেড-এর উদ্যোগে ডিজিটাল ব্যাংকিং মেলা ২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার চিটাগাং ক্লাব, চট্টগ্রামে উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব-উল-আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক এ কে এম মহিউদ্দীন আজাদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ সালেহ ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মোঃ নাইয়ার আজম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এসটিএম আবু নাসের, এন আর বি গ্লোবাল ব্যাংক লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শামসুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়া মোহাম্মদ বরকত উল্লাহ ও মিফতাহ উদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ নেয়ামত উল্লাহ এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিরাজুল কবির। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা, কর্মচারি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এ কে এম মহিউদ্দীন আজাদ বক্তব্যে ব্যাংকিং কার্যক্রমে অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল বা এডিসি’র গুরুত্ব তুলে ধরেন। তিনি ব্যতিক্রমধর্মী ও যুগোপযোগী এই মেলার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তিনি ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভূক্তির প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
সভাপতির ভাষনে মোঃ মাহবুব-উল-আলম ব্যাংকের ডিজিটাল প্রোডাক্টস ও সার্ভিসসমূহ ব্যবহার করে ঘরে বসে সহজেই হিসাব খোলাসহ আধুনিক ব্যাংকিং সেবার সকল সুযোগ গ্রহণ করার আহবান জানান এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য ইসলামী ব্যাংকসমূহের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত