বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ এএম
বেশ কয়েক বছর ধরে চলচ্চিত্রে একের পর এক সিনেমা নির্মাণ করে আলোড়ন তুলেছিল জাজ মাল্টিমিডিয়া। নতুন নতুন নায়ক-নায়িকা উপহার দিয়ে চলচ্চিত্রকে গতি দেয়। আবার যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে বিতর্কের মধ্যেও পড়ে প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানটি এখন বন্ধের পথে। বিশেষ করে সংস্থাটির কর্ণধার আব্দুল আজিজের বিরুদ্ধে ঋণ খেলাপ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ ওঠার পর থেকে তার লাপাত্তা হয়ে যাওয়ার কারণে এর কার্যক্রম স্থগিত হয়ে পড়ে। জাজ মাল্টিমিডিয়া শুরু থেকে তার নির্মিত সিনেমায় যেসব নতুন নায়ক-নায়িকা অভিনয় করতেন তাদেরকে প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ করে রাখত। জাজের সিনেমা ছাড়া তারা অন্য কোন প্রতিষ্ঠানের সিনেমা করতে পারত না। অবশ্য এসব নায়ক-নায়িকাদের মাসিক ভিত্তিতে বেতন দেয়া হতো। এ বেতনের তালিকায় বেশ কয়েকজন নতুন নায়ক-নায়িকা রয়েছেন। এদের মধ্যে পূজা চেরি অন্যতম। জাজ মাল্টিমিডিয়া থেকে তার প্রতি মাসের বেতন বন্ধ হয়ে গেছে। জাজ মাল্টিমিডিয়ার সিইও আলীমুল্লাহ খোকন বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, পূজার একার এই সমস্যা হচ্ছে না। জাজ মাল্টিমিডিয়ায় যারা কাজ করেন তাদের প্রত্যেকে মাসোয়ারা বেতনে কাজ করেন। তাদেরকে প্রতি মাসেই পারিশ্রমিক দিয়ে দেয়া হয়। এখন আমাদের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে সেটা আটকে আছে। আগামী দুই একমাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। শুধু পূজার নয় প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা-কর্মচারীর বেতনও বকেয়া পড়েছে। অনেকে ইতোমধ্যে চাকরি ছেড়েছেন। মাসিক বেতন বন্ধ হয়ে যাওয়ায় পূজা চেরী তার ঘনিষ্টজনদের নাকি বলেছেন, জাজ মাল্টিমিডিয়ায় ছিলাম ভালোই ছিলাম। সব রকম ভরণ-পোষণ আজিজ ভাই বহন করতেন। এখন তিনিও নেই তাই মাসিক বেতনও বন্ধ। এ অবস্থায় জাজের বাইরে গিয়ে অস্থিত্ব ধরে রাখা ছাড়া উপায় কী?
সূত্র: দৈনিক ইনকিলাব
নিজস্ব প্রতিবেদক: টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)আয়োজনে গত ৮ই ফেব্রুয়ার... বিস্তারিত
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় রাজউক মিলনায়তনের ভিআইপি অডিটোরিয়ামে গত ২১ ডিসেম্বর ২০২৪, শনিবা... বিস্তারিত
মো. বেল্লাল হাওলাদার// দিনব্যাপী বহুবিধ বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দৈনিক বাংলাদেশ সমাচার পত্... বিস্তারিত
The sun is shining so bright And the sky is so beautiful and Blue and the little birds are Singing in Dhaka To and the fields Are full of beautiful smiling Flowers so bright and yellow There smiling in Th... বিস্তারিত
অক্ষয় ও কিয়ারা বহুল আলোচিত বলিউড সিনেমা ‘লক্ষ্মী’ অবশেষে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্... বিস্তারিত
সেপ্টেম্বর ২১, 2020 আমিনুল ইসলাম : বন্ধন বিশ্বাসের নতুন চলচ্চিত্র ছায়াবৃক্ষে বিশেষ চরিত্রে বড় পর্... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত