সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ৪০তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

Bank Bima Shilpa    ০৪:৫৮ পিএম, ২০২০-০২-২৭    1227


সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ৪০তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ-এর ৪০তম সাধারণ অধিবেশন আজ ২৭ ফেব্রুয়ারি ২০২০ রোজ বৃহস্পতিবার বেলা ১১টায় দিলকুশাস্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।

বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মুফতী ড. মুহাম্মদ আব্দুল্লাহ অধিবেশনে সভাপতিত্ব করেন এবং সম্মানিত সেক্রেটারি জেনারেল মোঃ আবদুল্লাহ শরীফ এটি পরিচালনা করেন। সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সম্মানিত উপদেষ্টা শাহ আব্দুল হান্নান, নির্বাহী কমিটির সম্মানিত চেয়ারম্যান এম আযীযুল হক এবং ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ, ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, ব্যাংক এশিয়া লিমিটেডের নির্বাহী কমিটির সম্মানিত চেয়ারম্যান রূমি এ হোসেন ও দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. এম শমসের আলীসহ অন্য সদস্যবৃন্দ ওই অধিবেশনে উপস্থিত ছিলেন।


অধিবেশনে ব্যাংকিং কার্যক্রমের সকল ক্ষেত্রে যথাযথ ভাবে শরীয়াহ্ পরিপালনের ওপর গুরুত্বারোপ করা হয়। অধিবেশনে উপস্থিত সদস্যবৃন্দ সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচিতে সন্তোষ প্রকাশ করেন এবং এসব কর্মসূচির পরিধি আরো বিস্তৃত করার পরামর্শ দেন। অধিবেশনে সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের ২০২০ সালের বার্ষিক কর্মপরিকল্পনা ও বার্ষিক আয়-ব্যয় বাজেট চূড়ান্তভাবে অনুমোদিত হয়।

এ ছাড়াও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বাহরাইনভিত্তিক অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস (এএওআইএফআই) প্রবর্তিত সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট (সিআইপিএ) ও সার্টিফাইড শরীয়াহ্ অ্যাডভাইজার অ্যান্ড অডিটর (সিএসএএ) কোর্স চালু এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর সাথে যৌথ কার্যক্রম (মতবিনিময়-প্রশিক্ষণ-কর্মশালা) গ্রহণ করায় সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের নির্বাহী কমিটি ও জেনারেল সেক্রেটারিয়েটকে মোবারকবাদ জানানো হয়। 


অধিবেশনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, দি সিটি ব্যাংক লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্যাংক আল-ফালাহ লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড,  ব্যাংক এশিয়া লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, ট্রাষ্ট ব্যাংক লিমিডেট, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডসহ ২৩টি সদস্য প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, শরীয়াহ্ সুপারভাইজরি কমিটি/কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যসচিব/সচিবগণ এবং সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের গবেষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 


রিটেলেড নিউজ

এবি ব্যাংকের পাগলা শাখা নতুন আঙ্গিকে উদ্বোধন

এবি ব্যাংকের পাগলা শাখা নতুন আঙ্গিকে উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: এবি ব্যাংক পিএলসি.-এর পাগলা শাখা সম্প্রতি সম্পূর্ণ নতুন আঙ্গিকে উদ্বোধন করা হয়ে... বিস্তারিত

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিলà... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋà¦... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

সর্বশেষ

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

Bank Bima Shilpa

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত