বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ এএম
সম্প্রতি ঢাকা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে পদোন্নতি লাভ করেছেন এমরানুল হক। এর পূর্বে, তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ।
দেশে ও বিদেশে তিন দশকের বেশী ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন এমরানুল হক, ১৯৮৬ সালে ব্যাংক অব ক্রেডিট এন্ড কমার্স ইন্টারন্যাশনাল (বি.সি.সি.আই)-এর ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ক্যারিয়ার শুরু করেন । তিনি ১৯৯৮ সালে ঢাকা ব্যাংক লিমিটেড-এ যোগদানের পূর্বে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড এবং ক্রেডিট আফ্রিকা ব্যাংক লিমিটেড, জাম্বিয়া-এ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন । ঢাকা ব্যাংকের সাথে দীর্ঘ পথপরিক্রমায় তিনি উপব্যবস্থাপনা পরিচালক (বিজনেস ব্যাংকিং) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ করর্পোরেট শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন ।
হক বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে দেশে এবং বিদেশে যথা মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং ও পাকিস্তানে অংশগ্রহণ করেন । তিনি একজন “সার্টিফাইড করর্পোরেট ব্যাংকার”এবং আমেরিকান একাডেমি অব ফাইন্যন্স্যিয়াল ম্যানেজমেন্ট-এর "ফেলো"। এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) এর "ব্যাংকিং টেকনিক এন্ড প্র্যাকটিস" সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সদস্য । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক (সম্মান) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন ।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত