বিশ্বের শীর্ষ ধনীর সফলতার চার মন্ত্র

   ০৬:০১ পিএম, ২০১৯-০৬-১৫    1005


 বিশ্বের শীর্ষ ধনীর সফলতার চার মন্ত্র

ধনী হতে কে না চায়? তবে ধনী হতে গেলে কয়েকটি কঠিন ধাপ পার হতে হবে। এ কথা বিশ্বের শীর্ষ ধনী আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের চেয়ে ভালো কে জানে? সম্প্রতি লাস ভেগাসে অনুষ্ঠিত এক সম্মেলনে ব্যবসায় সফল হওয়ার বিষয়ে তাঁর কাছে পরামর্শ চাওয়া হয়। সেখানে তিনি সফল হওয়ার চারটি মন্ত্রের কথা বলেন। ‘রি: মার্স’ নামের ওই সম্মেলনে জেফ বেজোসের দেওয়া সেই চারটি মন্ত্র জেনে নিন:

ব্যবসায় প্রকৃত আবেগ থাকতে হবে
জেফ বেজোস বলেন, ব্যবসায়ে সফল হতে গেলে আপনার প্রচুর প্রকৃত আবেগ থাকতে হবে। আপনাকে প্রতিযোগিতা করতে হবে প্রকৃত আবেগপ্রবণ ব্যক্তির সঙ্গে। এ জন্য আপনাকে হতে হবে প্রকৃত মিশনারি, মার্সেনারি হলে চলবে না। অর্থাৎ, ব্যবসায় সফল হতে গেলে আপনাকে প্রকৃত উদ্যোক্তা হতে হবে, ভাড়াটে বা বেতনভোগী কর্মী হলে চলবে না। প্রকৃতপক্ষে যাঁরা মিশনারি হয়ে প্রকৃত ব্যবসা করেন, তাঁরাই দিন শেষে বেশি আয় করেন।

সব সময় ঝুঁকি নিতে হবে
বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে ঝুঁকি নেওয়া প্রসঙ্গে জেফ বেজোস বলেন, ঝুঁকি ছাড়া যদি কোনো ব্যবসার ধারণা আপনার থাকে, তবে মনে করবেন, কেউ না কেউ সে ব্যবসা করছে। আপনাকে এমন কিছু করতে হবে, যা ঠিকমতো কাজ করবে না। অন্যদিক থেকে বলতে গেলে অনেকটা পরীক্ষা-নিরীক্ষা করার মতো বিষয় নিয়ে আপনাকে এগোতে হবে। আমরা সব সময় ঝুঁকি নিয়ে কাজ করি। আমাদের ব্যর্থতাগুলো নিয়ে কথা বলি।

ব্যর্থতার ভয় থাকা চলবে না
আমাজনের প্রধান নির্বাহীর মতে, ব্যর্থতায় সফলতার চাবিকাঠি। ব্যর্থ হওয়ার ভয় থাকলে সফল হওয়া কঠিন। নতুন নতুন ধারণা নিয়ে এগোতে হবে। এতে ব্যর্থ হলে ভেঙে পড়া চলবে না। নতুন করে আবার উঠে দাঁড়াতে হবে। নতুন করে কাজ শুরু করতে হবে। ব্যবসায় যত দ্রুত ঘুরে দাঁড়াবেন, ততই সফল হবেন। তবে কোথায় থামতে হবে, সেটাও জানা জরুরি।

কথা শুনতে হবে
সফল যাঁরা হতে চান, তাঁদের মনোযোগ দিয়ে প্রচুর কথা শুনতে হয়। তারপর তাঁদের মনোজগতে ব্যাপক পরিবর্তন আনতে হয়। যাঁরা নিজেদের মধ্যে প্রচুর তথ্য ছাড়াই পরিবর্তন আনতে পারেন, যাঁরা জেগে উঠে প্রচুর তথ্য পুনর্বিশ্লেষণ করে তাঁদের মন পরিবর্তন করতে পারেন, যাঁরা দ্রুত মনোভাব বদলাতে না পারেন, তাঁরা প্রচুর ভুল করে বসেন। যাঁরা সফল হতে চান, তাঁরা মৌলিক গোঁড়ামিকে প্রশ্রয় দেন কম।

সূত্র: প্রথমআলো


রিটেলেড নিউজ

জেনিথ লাইফের সাথে স্মার্ট ইজিহেলথ'র কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত

জেনিথ লাইফের সাথে স্মার্ট ইজিহেলথ'র কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত

Bank Bima Shilpa

বিবিএস ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সাথে স্মার্ট ইজিহেলথ এর মধ্যে একটি সম... বিস্তারিত

প্রগতি লাইফের স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা পাবেন গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সল্যুশনস এর সুখী অ্যাপের গ্রাহকরা

প্রগতি লাইফের স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা পাবেন গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সল্যুশনস এর সুখী অ্যাপের গ্রাহকরা

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস (জিডি... বিস্তারিত

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মিডল্যান্ড ব্যাংক পিএলসির সাথে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মিডল্যান্ড ব্যাংক পিএলসির সাথে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

Bank Bima Shilpa

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও মিডল্যান্ড ব্যাংক পিএলসি এর মধ্যে অদ্য ১৬ মে ২০২৪ ব্যাং... বিস্তারিত

প্রাইম ব্যাংক লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে বঙ্গ

প্রাইম ব্যাংক লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে বঙ্গ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারী বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক সম্প্রতি শা... বিস্তারিত

গ্রীন ডেল্টা ড্রাগন এনহ্যান্সড ব্লু চিপ গ্রোথ ফান্ড এর ‘ট্রাস্ট ডিড’ স্বাক্ষর হল ঢাকায়

গ্রীন ডেল্টা ড্রাগন এনহ্যান্সড ব্লু চিপ গ্রোথ ফান্ড এর ‘ট্রাস্ট ডিড’ স্বাক্ষর হল ঢাকায়

Staff Reporter

নিজস্ব প্রতিবেদন : গ্রীন ডেল্টা ড্রাগন এনহ্যান্সড ব্লু চিপ গ্রোথ ফান্ড (জিডিডি ইবিসিজিএফ) এর ‘ট্... বিস্তারিত

প্রগতি লাইফ ও স্ট্যান্ডার্ড ব্যাংক এর মধ্যে গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

প্রগতি লাইফ ও স্ট্যান্ডার্ড ব্যাংক এর মধ্যে গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

Bank Bima Shilpa

ডেস্ক রিপোর্ট: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ এর সাথে গ্রুপ বীমা... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত