এক মিনিটেই একাউন্ট খুলছে পদ্মা ব্যাংক

Bank Bima Shilpa    ০৪:৪৪ পিএম, ২০২০-০২-১৯    1069


এক মিনিটেই একাউন্ট খুলছে পদ্মা ব্যাংক

দেশে প্রথমবারের মত এক মিনিটে কাগজপত্রের ভোগান্তি ছাড়া একাউন্ট খোলার নতুন পদ্ধতি নিয়ে এলো পদ্মা ব্যাংক লিমিটেড। পদ্মা ক্লিক মোবাইল অ্যাপের মাধ্যমে কাগজপত্রের ভোগান্তি ছাড়াই একাউন্ট খুলছেন গ্রাহকরা। ভোগান্তি না থাকায় গ্রাহকদের সাড়াও মিলছে সেবাটিতে। 

এক মিনিটে একাউন্ট-এই ক্যাম্পইন পদ্মা ব্যাংক শুরু করে গুলশান-এক ডিএনসিসি মার্কেটে। দুই দিনের এই ক্যাম্পেইনে আশানূরূপ সাড়া পায় ব্যাংক। খোলে প্রায় দুইশ একাউন্ট।   

গ্রাহকদের সঙ্গে কথা হলে তারা জানায়, আজকাল মানুষের প্রতিনিয়ত কর্মব্যস্ততা বাড়ছে। সংসার, ব্যবসা, চাকরিসহ নানা কাজের চাপে যখন তখন ব্যাংকে যাওয়ার সময় নেই। তবে পদ্মা ব্যাংকের নতুন পদ্ধতিতে মুহূতেই একাউন্ট খোলার সুবিধা থাকায় গ্রাহকরা উপকৃত হচ্ছে।

কয়েক মাস ধরেই একটি ডিপিএস একাউন্ট করবো বলে ভাবছিলাম। ব্যাংকে একাউন্ট খোলায় সময় বিভিন্ন কাগজপত্র, ছবি সঙ্গে নিয়ে যেতে হয়। সব সময় কাগজপত্র সঙ্গেও থাকে না। তাছাড়া ব্যবসায়ী কাজে নানান ব্যস্ততার কারনে ব্যাংকে যাওয়ার সময় হয়েও হচ্ছে না। ফলে ডিপিএস একাউন্ট খোলাটা একটু পিছিয়ে পড়েছিলো। তবে পদ্মা ব্যাংকের নতুন পদ্ধতিতে এতো স্বল্প সময়ে খুব সহজেই একাউন্ট খোলা যায় এটা জানা ছিলো না। এক মিনিটেই আমি আমার একাউন্ট নাম্বারটি পেয়ে গেলাম  আমার মোবাইল ফোন ও ইমেইলে, এটি সত্যি অবিশ্বাস্য.... ব্যস্ততার মাঝে স্বল্প সময়ে সহজেই একাউন্ট খুলতে পেরে এভাবেই খুশির কথাগুলো বলছিলেন ব্যবসায়ী আবুল কালাম আজাদ। 

একই ধরনেই অভিজ্ঞতার কথা জানান মো. সালাম বেপারি। তিনি বলেন, ‘আসলে আজকাল ব্যাংকগুলোর সার্ভিসের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন নেই। সব ব্যাংকগুলো মোটামুটি একই ধরনের ধরনেই সেবা দিচ্ছে। এক্ষেত্রে পদ্মা ব্যাংকের পদ্মা মোবাইল ক্লিকের মাধ্যমে স্বল্প সময়ে সহজেই একাউন্ট খোলার সার্ভিস এই প্রথম পেলাম। এতো সহজেই একাউন্ট খুলতে পেরে আমি সত্যি হ্যাপি..... আপাতত একাউন্ট নাম্বারটি হাতে পেলাম, এখন সময় করে ব্যাংকে গিয়ে যাবতীয় কাগজপত্র জমা দেবো। 

পদ্মা ব্যাংকের ডিরেক্ট সেলসটিমের সঙ্গে কথা হলে তারা জানায়, গ্রাহকদের দ্রুত সেবা প্রদানে পদ্মা মোবাইল অ্যাপ সেবাটি যুক্ত করা হয়েছে। পদ্মা মোবাইল অ্যাপের মাধ্যমে- জাতীয় পরিচয়পত্র, বাবার নাম, মায়ের নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা নিয়ে এক মিনিটেই গ্রাহকদের একটি একাউন্ট খোলার সুবিধা দিচ্ছি। যাতে গ্রাহকরা একাউন্ট খুলতে ভোগান্তি মনে না করে বা সময়ের অভাবে কেউ একাউন্ট খুলতে না পারে এমনটা যাতে না হয়। এসব বিষয় মাথায় রেখেই সেবাটি চালু করা হয়েছে। 

পদ্মা ব্যাংকের এসইভিপি অ্যান্ড হেড অব বিজনেস জাবেদ আমিন শেয়ার বিজকে বলেন, ‘আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে ও গ্রাহকদের আস্থা ফেরাতে আমরা প্রতিশ্রুতিবন্ধ। গ্রাহকদের একাউন্ট ওপেনিংয়ে সহজ করতে আমরা পদ্মা মোবাইল অ্যাপ লঞ্চ করেছি। গ্রাহক সাড়াও ভালো পাচ্ছি। এবছর আমাদের মূল টার্গেট হচ্ছে গ্রাহকদের আস্থা ফেরানোর পাশাপাশি লসমেকিং শাখাগুলোকে প্রফিটে নিয়ে যাওয়া ও সমস্ত অফিসারদের প্রোডাক্টিভিটি বাড়ানোয় ফোকাস করা। এই ক্যাম্পেইন বিভিন্ন প্রতিষ্ঠান,শপিংমলে বছরব্যাপি চলবে বলে জানান তিনি।

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে পদ্মা ব্যাংক পদ্মা ক্লিক ছাড়াও পদ্মা ডিজি, পদ্মা আই ব্যাংকিং এবং পদ্মা ওয়ালেট নামে চারটি নতুন সফটওয়্যার উন্মোচন করেছে। যার মাধ্যমে গ্রাহকরা যখন-তখন যেকোন জায়গা থেকে ব্যাংকিং কার্যক্রম করতে পারবেন।  
 


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত