গার্ডিয়ান লাইফের আইএসও সনদ অর্জন

Bank Bima Shilpa    ০৪:২২ পিএম, ২০২০-০২-১৯    1070

 গার্ডিয়ান লাইফের আইএসও সনদ অর্জন

গত ১৮ই ফেব্রুয়ারি,২০২০ ইং তারিখ রোজ মঙ্গলবার গার্ডিয়ান লাইফের হেড অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে আইএসও কিউএআর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, রশিদ এম আখতার এর কাছ থেকে আইএসও ৯০০১:২০১৫ এবং আইএসও ২৭০০১:২০১৩ সার্টিফিকেট সমূহ গ্রহণ করেন গার্ডিয়ান লাইফের স্পন্সর ও পৃষ্ঠপোষক  তপন চৌধুরী।

 তপন চৌধুরী বলেন, সবার জন্য বীমা, এই আদর্শ গার্ডিয়ান লাইফ বরাবরই ধারণ করে এসেছে। আর এই লক্ষ্য বাস্তবায়নে, গ্রাহক-কর্মীদের তথ্য নিরাপত্তা এবং গ্রাহক সেবায় শ্রেষ্ঠত্ব নিশ্চিত করণের মাধ্যমে গার্ডিয়ান লাইফ তাদের পণ্য-সেবার মান ক্রমেই শক্তিশালী করে তুলছে।

রশিদ এম আখতার বলেন, শ্রেষ্ঠত্ব অন্বেষণের এক অন্যতম স্বীকৃতি হিসেবে ইউকেএএস এর  অধীনস্থ আইএসও কিউআর বাংলাদেশ সম্প্রতি গার্ডিয়ান লাইফকে আইএসও ৯০০১:২০১৫ এবং আইএসও ২৭০০১:২০১৩ সার্টিফিকেশনে পুরস্কৃত করেছে। ইউকে এর জাতীয় স্বীকৃতি প্রদানকারী সংস্থা, ইউকেএএস,জনস্বার্থে প্রতিষ্ঠানসমূহের কারিগরি দক্ষতা এবং সততা নির্ধারণ করে থাকে।

দেশে এই প্রথমবারের মতো কোন জীবন বীমা কোম্পানি উল্লেখিত ২টি আইএসও সার্টিফিকেট অর্জন করেছে। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষের চেয়ারম্যান, মোঃ শফিকুর রহমান পাটোয়ারী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের স্পন্সর এবং পৃষ্ঠপোষকগণ সৈয়দ নাসিম মঞ্জুর, সামির আহমদ এবং ব্যারিস্টার নিহাদ কবির।উপস্থিত ছিলেন পরিচালক, ডেভিড জেমস হাওয়ার্ড গ্রিফিথস। উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা, এম এম মনিরুল আলম।আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাজ্জাদুল করিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক; শেখ রাকিবুল করিম, এসইভিপি ও প্রধান আর্থিক কর্মকর্তা; শামীম আহমেদ, ইভিপি এবং চিফ অপারেটিং অফিসার; তাহসিনুর রহিম, ইভিপি এবং ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স প্রধান।

আইএসও ৯০০১:২০১৫ একটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত গুণমাণ ব্যবস্থাপনার পরিমাপক যা একটি কোম্পানির পণ্য ও সেবা গ্রাহকের চাহিদা পূরণ করছে কিনা, তা নিশ্চিত করে। অপর দিকে, আইএসও ২৭০০১:২০১৩ একটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার পরিমাপক যা ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে একটি কোম্পানির নিকট থাকা সমগ্র তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে। 

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ