শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৪:১০ এএম
বিশ্বকাপ এলেই কী যেন হয়ে যায় দুই দলের। একদল আগের সব হিসান নিকাশ ভুলে গিয়ে ম্যাচ হেরে বসে। যেন কোন প্রতিদ্বন্দ্বীতাই করা শক্তি নেই। অন্য দল আবার আগে যেমনই খেলুক বিশ্বকাপে ঠিকই ম্যাচ জিতে নেয়। এমনিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে অনেক এগিয়ে পাকিস্তান। কিন্তু বিশ্বকাপ এলে তারা আর জিততে পারে না ভারতের বিপক্ষে। সেই মঞ্চে সব ইতিহাস ভারতের পক্ষে।
আগামীকাল রোববার বিশ্বকাপ ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটের ২২তম ম্যাচ এটি। তবে এবারের আসরে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ভারত, পাকিস্তান পঞ্চম । পয়েন্ট টেবিলে পাকিস্তানের চেয়ে এগিয়েই রয়েছে ভারত। ৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে ভারত। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে পাকিস্তান।
বিশ্বকাপ মঞ্চে পাকিস্তানের বিপক্ষে অনেক বেশি এগিয়ে ভারত। এখন পর্যন্ত বিশ্বকাপ আসরে পাকিস্তানের কাছে হারেনি টিম ইন্ডিয়া। শুধুমাত্র ওয়ানডে বিশ্বকাপেই নয়, টি-২০ আসরেও পাকিস্তানের বিপক্ষে শতভাগ সাফল্য রয়েছে ভারতের। ওয়ানডে বিশ্বকাপে আগের ছয় দেখায় ছয়বারই জিতেছে টিম ইন্ডিয়া। টি-২০ লড়াইয়ে আগের পাঁচবারের মত পাঁচবারই জয় পেয়েছে ভারত। তাই এক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে এগিয়েই ভারত।
তবে মুখোমুখি লড়াইয়ে বেশ পিছিয়ে ভারত। পাকিস্তানের সাথে ১৩১টি ম্যাচে লড়েছে ভারত। সেখানে জয় পেয়েছে মাত্র ৫৪টিতে। পক্ষান্তরে পাকিস্তানের জয় ৭৩টি। চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
শেষ পাঁচ দেখায় পাকিস্তানের বিপক্ষে ভারতের জয় বেশি। চারটিতে জিতেছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের জয় একটি। তবে সেটিই ছিলো অবিস্মরনীয় জয়। ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। ভারতকে ১৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার স্বাদ নিয়েছিলো পাকিস্তান। বাসস
সূত্র: নয়াদিগন্ত
... বিস্তারিত
নাজমুল হাসান রুমটুরিড একটি আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন যা বাংলাদেশ সহ বিশ্বেও ১৬টি দেশে শিশুদà... বিস্তারিত
তামিম ইকবালের ঐতিহাসিক রেকর্ড, মুমিনুলের দৃঢ় ব্যাটিং এবং স্পিনার তাইজুল ও নাঈমের অসাধারণ বোলিং ন... বিস্তারিত
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসানের যেই পরিসংখ্যান, তাকে à... বিস্তারিত
২ বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি ক্রীড়া প্রতিবেদক তবে দোষ স্বীকার করার কারণে দুই বছরà§... বিস্তারিত
গত ১৬ জুন ভারতের কাছে ৮৯ রানে হেরে যায় পাকিস্তান। আর তার পরই শুরু হয় প্রবল সমালোচনা ও ক্ষিপ্ত ভক্à... বিস্তারিত
... বিস্তারিত
PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত