বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৯ এএম
আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের আওতায় সমাজের সর্বস্তরের মানুষের দোর গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১০ ফেব্রুয়ারি ২০২০ইং তারিখে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলাধীন দক্ষিণ জামশায় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক পর্ষদের সম্মানিত সদস্য এবং প্রাক্তন চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত আউটলেটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মঈনুদ্দীন চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান মোঃ সামছুদ্দোহা (শিমু)-সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ধারাবাহিকভাবে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে এজেন্ট ব্যাংকিং সেবা পৌঁছে দিবে। ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সেইভাবেই কাজ করছে।
আমরা আশা করছি শাহ্জালাল ইসলামী ব্যাংকের এই এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। তাছাড়া তিনি আরো বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক আন্তরিক সেবা, স্বচ্ছতা ও পরিপালন সংস্কৃতির মডেল। সঞ্চয় ও বিনিয়োগে সহায়তার মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষের আর্থিক সমৃদ্ধি অর্জনে এজেন্ট ব্যাংকিং সেবা সর্বোচ্চ সহযোগিতা করবে বলে তিনি বিশ্বাস করেন।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত