শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৪:১৫ এএম
স্টাফ রির্পোটার :
রাজধানীর যাত্রাবাড়ি চিটাগাং রোড মহাসড়কে মহিলা মাদ্রাসা স্ট্যান্ড, সাদ্দাম মার্কেট স্ট্যান্ড, মেডিকেল রোড, রায়েরবাগ, শনির আখড়া, কুতুব খালীসহ সব স্ট্যান্ডগুলোতে রয়েছে একটি চাঁদাবাজ চক্র। এই চক্ররা কখনো পরিচয় দেয় ট্রাফিকের টি আইর লোক কখনো পরিচয় দেয় ডিসি ওয়ারীর লোক প্রশাসনের নানা জনের নাম ভাঙ্গিয়ে প্রকাশ্যেই চাঁদাবাজি করে আসছে এই চক্রটি। সরেজমিনে খোজ নিয়ে জানা গেছে রায়েরবাগ বাসস্ট্যান্ড সহ যে সমস্ত স্ট্যান্ডে প্রকাশ্যে অটো রিকশা ও সি এন জি হইতে চাঁদা আদায় করছেন। এরা ট্রাফিক পুলিশের কিংবা থানা পুলিশের কেহনা নাম ধারী কয়েক চাঁদাবাজ মিলিত হয়ে তারা নিজেরাই স্টিকার ছাপিয় অটো রিকশার মালিক ও সি এন জির ড্রাইভার ও মালিকদের কাছে বিক্রি করে আসছে স্টিকার নেয়ার সময়ে ১ হাজার টাকা এবং প্রতি মাসে ৫০০/১০০০ টাকা হারে ঐ চাঁদাবাজ চক্রদের অত্যাচার নির্যাতন সইতে না পেরে অসহায় গরিব অটো রিকশা চালক ও সি এন জি চালকরা গত ১৮ ই জানুয়ারি রায়েরবাগ বাসস্ট্যান্ড মহাসড়কে মানববন্ধন করেন। এ বিষয়ে কয়েক সি এন জির ড্রাইভার ও অটো রিকশা চালকদের সাথে সরাসরি কথা বললে তারা জানায়, রায়েরবাগ বাসস্ট্যান্ডের পরিবহন লাইনম্যান জাহাঙ্গীর ও অটো রিকশার পিছনে ৫২ মোবাইল নাম্বারে স্টিকার ছাড়া ব্যক্তি খোকন আমাদের কাছ থেকে ট্রাফিক পুলিশ এর টি আই মাবিয়ান এর নাম ভাঙ্গিয়ে টাকা নিয়া যায়। তবে ঐ টাকা টি আই স্যার পায়কিনা আমরা জানিনা। আমরা প্রতিদিন ও মাসে চাঁদাবাজ চক্রদের হাতে টাকা দিয়ে আসছি। অন্যদিকে অটো রিকশার কয়েক গ্যারেজ মালিকদের সাথে কথা বললে তারা জানায়, রায়েরবাগের খোকন নামের এক ব্যক্তি আমাদের কাছে একটি স্টিকার দিয়ে টাকা নিয়ে গেছে আর বলে গেছেন এই স্টিকারটি ট্রাফিক পুলিশের যাতদিন গাড়ীর পিছনে থাকবে ততোদিন গাড়ী পুলিশে ধরবে না। তবে কোন পুলিশের লোক আমাদের স্টিকার দিয়া যায়নি এবং কোন সময়ও আসেনি। ঐ চাঁদাবাজরাই আসে এবং টাকা নিয়া যায়। এ বিষয়ে ট্রাফিক পুলিশের টি আই মোঃ মাবিয়ান এর সাথে কথা বললে তিনি জানায়, আমি শুনেছি বিভিন্ন স্ট্যান্ডে একটি চাঁদাবাজ চক্র রয়েছে। এরা ট্রাফিক পুলিশের নাম ভাঙ্গিয়ে পরিবহন থেকে চাঁদা আদায় করছেন এই চাঁদাবাজ চক্রের সদস্যরা। উক্ত চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে আমার উর্ধ্বতন কতৃপক্ষদের অবগত করা হয়েছে। অন্যদিকে টি আই রেজাউল করিম এর সাথে কথা বললে তিনি জানায় কে কোথায় চাঁদাবাজি করছেন আমার জানা নাই। আমি নতুন এসেছি এবং আমার এরিয়া কতটুকু তাও এখন পর্যন্ত জানতে পারিনি। কারণ আমার বাসা মিরপুর ঐখান থেকে এসে ডিউটি করতে হচ্ছে। রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে আসতে অনেক দেরি হয়। তাই কে কোথায় চাঁদাবাজি করছে আমার জানা নাই।
... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈà¦... বিস্তারিত
স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট প্রাইম লাইফের আকুল আবেদন ... বিস্তারিত
সোহান তালুকদার, নিজস্ব প্রতিবেদক : সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যাত্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// জুলাই মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের সরà§... বিস্তারিত
... বিস্তারিত
PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত