ইনিংস ব্যবধানে বড় জয় পেলো ইসলামী ব্যাংক ইস্ট জোন   

Bank Bima Shilpa    ০৭:৫৩ পিএম, ২০২০-০২-০৩    1505


ইনিংস ব্যবধানে বড় জয় পেলো ইসলামী ব্যাংক ইস্ট জোন   


তামিম ইকবালের ঐতিহাসিক রেকর্ড, মুমিনুলের দৃঢ় ব্যাটিং এবং স্পিনার তাইজুল ও নাঈমের অসাধারণ বোলিং নৈপুণ্যে বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল)-এ ইসলামী ব্যাংক ইস্ট জোন ইনিংস ও ৯ রানের বড় ব্যবধানে হারালো ওয়ালটন সেন্ট্রাল জোনকে। ৩ ফেব্রুয়ারি সোমবার শেষ দিনের খেলায় ইসলামী ব্যাংক ইস্ট জোনের প্রয়োজন ছিল ৭ উইকেট আর পরাজয় এড়াতে শেষ বল পর্যন্ত ব্যাট করতে হতো ওয়াল্টন সেন্ট্রাল জোনকে।

খেলার নির্ধারিত সময় ৪৫ মিনিট বাকি থাকতেই সবক’টি উইকেট হারিয়ে ৩৩৩ রানে গুটিয়ে যায় সেন্ট্রাল জোনের ২য় ইনিংস। মিঠুন ও তাইবুর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নাঈমের দুর্দান্ত বলে দু’জনই ফিরেন সাজঘরে। আর তাতেই নিশ্চিত হয়ে যায় ইসলামী ব্যাংক ইস্ট জোনের জয়। ২৯ ওভার বোলিং করে ৮৫ রানের খরচায় ৬ উইকেট নেন নাঈম হাসান।

এর আগে তামিমের ট্রিপল সেঞ্চুরি (৩৩৪*) ও মুমিনুলের ১১১ রানের সুবাদে মাত্র ২ উইকেট হারিয়ে ৫৫৫ রানে প্রথম ইনিংস ঘোষনা করে ইসলামী ব্যাংক ইস্ট জোন। প্রথম ইনিংসে তাইজুল ইসলামের বোলিং তোপে ২১৩ রানে অল আউট হয় সেন্ট্রাল জোন। ১ম ম্যাচেই জয় পাওয়ায় চার দলের এই টুর্নামেন্টে প্রথম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। 

স্কোর: ইসলামী ব্যাংক ইস্ট জোন ১ম ইনিংস-৫৫৫/২ (তামিম অপ: ৩৩৪, মুমিনুল ১১১, রাব্বি অপ: ৬২, পিনাক-২৬, শুভাগত-১৬২/১, মুকদি-৭১/১), ওয়াল্টন সেন্ট্রাল জোন ১ম ইনিংস-২১৩/১০ (সাইফ-৫৮, তাইবুর-৪৬, সৌম্য-৩৬, তাইজুল-৫৮/৫, রাহি-৩৮/২, নাঈম-৪২/২, হাসান-৩৪/১), ২য় ইনিংস-৩৩৩/১০ (মিঠুন-৮৩, তাইবুর-৬২, শান্ত-৫৪, নাঈম-৮৫/৬, তাইজুল-৮২/২)।
 


রিটেলেড নিউজ

আন্তঃবিদ্যালয় চূড়ান্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আন্তঃবিদ্যালয় চূড়ান্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Bank Bima Shilpa

  নাজমুল হাসান রুমটুরিড একটি আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন যা বাংলাদেশ সহ বিশ্বেও ১৬টি দেশে শিশুদ... বিস্তারিত

অন্য কেউ যেন আমার মতো ভুল  না করে : সাকিব

অন্য কেউ যেন আমার মতো ভুল  না করে : সাকিব

Staff Reporter

            মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসানের যেই পরিসংখ্যান, তাকে ... বিস্তারিত

২ বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি

২ বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি

Bank Bima Shilpa

২ বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি  ক্রীড়া প্রতিবেদক তবে দোষ স্বীকার করার কারণে দুই বছর... বিস্তারিত

আত্মহত্যা’ করতে চেয়েছিলেন পাকিস্তানের কোচ!

আত্মহত্যা’ করতে চেয়েছিলেন পাকিস্তানের কোচ!

গত ১৬ জুন ভারতের কাছে ৮৯ রা‌নে হেরে যায় পাকিস্তান। আর তার পরই শুরু হয় প্রবল সমালোচনা ও ক্ষিপ্ত ভক্... বিস্তারিত

আজই ফ্রান্স-সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা সাকিবের

আজই ফ্রান্স-সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা সাকিবের

সাকিব আল হাসান তার ক্যারিয়ারের সেরা ফর্মে। সেটাও আবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে। বিশ্বসেরা অলরাউন্... বিস্তারিত

 আম্পায়ারের সঙ্গে তর্ক করে জরিমানা গুনলেন কোহলি

আম্পায়ারের সঙ্গে তর্ক করে জরিমানা গুনলেন কোহলি

সাউদাম্পটনে বিরাট কোহলির রীতিমতো ঘাম ছুটিয়ে ছেড়েছিল মোহাম্মদ নবী, মুজিব উর রেহমানরা। যে আফগানিস্... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত