বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৭ এএম
সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিআইবি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর যৌথ উদ্যোগে ‘বেসিক অপারেশনস অব শরীয়াহ-বেইজড ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স’ শীর্ষক পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স ০২ ফেব্রুয়ারি ২০২০ রবিবার সকালে বিআইবিএম মিলনায়তনে শুরু হয়েছে। উল্লেখ্য, এটি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট কর্তৃক পরিচালিত ইসলামী ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম আরো ফলপ্রসূ করার লক্ষ্যে ২০২০ সালে সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সাথে যৌথ উদ্যোগে বেশ কিছু প্রশিক্ষণ কোর্স এবং প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের অংশ।
ওই প্রশিক্ষণ কোর্সে সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সদস্যব্যাংকসমূহ থেকে ৪৮জন
কর্মকর্তা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণটির উদ্দেশ্য হল- অংশগ্রহণকারীদের ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক ও শরয়ী বিষয়াবলির সাথে পরিচিত করে তোলা।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মুফতী ড. মুহাম্মদ আব্দুল্লাহ বিক্রমপুরী এবং বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের প্রশাসন বিভাগের ইনচার্জ সৈয়দ সাখাওয়াতুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইবিএম-এর সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার মোঃ আলমগীর এবং এটি সঞ্চালনা করেন বিআইবিএম-এর ফ্যাকাল্টি মেম্বার ড. মোঃ মহব্বত হোসেন।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত