শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৪:১০ এএম
`শিশু শ্রমকে না বলি, শিক্ষাকে হ্যাঁ বলি’ ও `গাছ লাগান পরিবেশ বাঁচান’ দুটি পৃথক স্লোগান নিয়ে ছয় সদস্যের একটি টিম সিলেট থেকে বাইসাইকেল র্যালি করে বেনাপোল বন্দরে পৌঁছেছে।
ছয় দিনের প্রচারণায় `গাছ লাগান পরিবেশ বাঁচান’ টিমটি তামাবিল স্থলবন্দরে গিয়ে তাদের যাত্রা শেষ করবে। অন্যদিকে ‘শিশু শ্রমকে না বলি’ টিমের গন্তব্য আখাউড়া স্থলবন্দর।
শনিবার (৮ জুন) সন্ধ্যায় সাইকেল র্যালিটি বেনাপোল চেকপোস্টে পৌঁছায়। এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা তাদের অর্ভ্যথনা জানান।
সাইকেল র্যালির ছয় সদস্যরা হলেন— সিলেট সাইক্লিং কমিউনিটির মেহেদি হাসান, আরিফুল ইসলাম, আবু সালেহ, মিজান আলী, শাহারিয়া ইশান ও আনিসা কারিমা।
সাইকেল র্যালিতে অংশগ্রহণকারী শিক্ষিকা আনিসা কারিমা বার্তা২৪,কমকে বলেন, রাস্তায় বের হলেই চোখে পড়ে শিশুশ্রম। সংসারে অভাব অনটনের কারণে শৈশবে ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে শিশুরা। সমাজে যারা বিত্তবান মানুষ তারা যদি এসব শিশুদের পাশে দাঁড়ান তবে তারাও মানুষ হওয়ার সুযোগ পাবে।
অপর দিকে সিলেট সাইক্লিং কমিউনিটির পক্ষে আবু সালেহ বার্তা২৪.কমকে বলেন, অতিরিক্ত হারে গাছ কাটায় প্রকৃতি ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে। এতে আগামী দিনের মানবসভ্যতা চরম বিপদের মুখোমুখি হবে। এর থেকে নিজেদের বাঁচতে ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে এখন থেকেই একটি গাছ কাটলে কমপক্ষে ৫টি গাছ লাগাতে হবে।
Source:barta24.com
... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈà¦... বিস্তারিত
স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট প্রাইম লাইফের আকুল আবেদন ... বিস্তারিত
সোহান তালুকদার, নিজস্ব প্রতিবেদক : সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যাত্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// জুলাই মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের সরà§... বিস্তারিত
... বিস্তারিত
PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত