বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক: শাহ্জী বাজার পাওয়ার কোঃ লিঃ এর ১২তম বার্ষিক সাধারন সভা ২৯ জানুয়ারি-২০২০ তারিখ রোজ বুধবার সকাল ১০:৩০ মিনিটে ‘কেআইবি কমপ্লেক্স অডিটরিয়াম’ কৃষি খামার রোড, ফার্মগেট, ঢাকায় কোম্পানির চেয়ারম্যান রেজাকুল হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ২০১৮-২০১৯ সমাপ্ত বছরের হিসাব বর্ষের আয় ব্যয় উপস্থাপন সহ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, কার্য-বিবরণী অবহিতকরণ, পরিচালক নির্বাচন, স্বতন্ত্র পরিচালক নিয়োগের অনুমোদন, অডিটর নিয়োগ ও ফি নির্ধারণ সহ শেয়ার হোল্ডারদের জন্য ২৮ শতাংশ নগদ এবং ২ শতাংশ স্টক মোট ৩০ শতাংশ লভ্যাংশ শেয়ার হোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।
সভার শুরুতে
ফাউন্ডার ব্যবস্থাপনা পরিচালক মরহুম ফিরোজ আলমের শোক প্রস্তাব উপস্থাপন, গৃহীত এবং তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে তার কর্ম জীবনের ভুয়সী প্রশংসা করা হয়।
উল্লেখ্য কোম্পানির ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত কোম্পানির সর্বমোট পরিচালন মুনাফার পরিমান হয়েছে ৭৬ কোটি ২৯ লাখ টাকা, টার্নওভার হয়েছে মোট ৭১৪ কোটি টাকা, গ্রস প্রফিট হয়েছে ১৩১ কোটি ২২ লাখ টাকা, কর পরবর্তী মুনাফা হয়েছে ৭২ কোটি ৯০ লাখ টাকা, ইপিএস হয়েছে ৪ টাকা ৩২ পয়সা, মোট সম্পদ হয়েছে ১০৩১ কোটি ৩২ লাখ টাকা, মোট দায় ৪৪২ কোটি ৬ লাখ টাকা।
ভবিষ্যতে কোম্পানির ধারাবাহিক মুনাফা, লভ্যাংশ ধরে রাখা এবং ব্যবসা আরো বৃদ্ধির জন্য কোম্পানির চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করে শেয়ার হোল্ডার সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বিপূল সংখ্যক শেয়ার হোল্ডার সহ কোম্পানির কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সুষ্ঠভাবে পরিচালনা করেন কোম্পানি সচিব ইয়াসিন আহমেদ, এসিএস।
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত