নতুন লোগো উন্মোচন ও রি-ব্র্যান্ডিং কার্যক্রমের উদ্বোধন করল এআইবিএল

Bank Bima Shilpa    ০৭:০৯ পিএম, ২০২০-০১-২৬    1036


নতুন লোগো উন্মোচন ও রি-ব্র্যান্ডিং কার্যক্রমের উদ্বোধন করল এআইবিএল


২৫ বছরে পদার্পন উপলক্ষে নতুন লোগো উন্মোচন ও রি-ব্র্যান্ডিং কার্যক্রমের উদ্বোধন করেছে আল-আরাফাহ্
ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)। ২৬ জানুয়ারি ২০২০, রবিবার রাজধানীর একটি হোটেলে এক
বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব লোগো উন্মোচন করেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ
লাবু। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


এ সময় উপস্থিত ছিলেন পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ্ব
হাফেজ মোঃ এনায়েত উল্যা, আলহাজ্ব মোঃ লিয়াকত আলী চৌধুরী, মোঃ আমির উদ্দিন পিপিএম, আলহাজ্ব
নাজমুল আহসান খালেদ, আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা, আলহাজ্ব মোঃ হারুন-অর-রশীদ খান, আলহাজ্ব
মোঃ আনোয়ার হোসেন, বদিউর রহমান, আলহাজ্ব ইঞ্জি. খন্দকার মেসবাহ্ উদ্দিন আহমেদ, আলহাজ্ব
আহামেদুল হক, আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, আলহাজ্ব নিয়াজ আহমেদ, আনোয়ার হোসেন,
খালিদ রহিম এবং এম. কামালউদ্দিন চৌধুরী।


অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম, এস. এম. জাফর, মোহাম্মদ জুবায়ের ওয়াফা,
শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমানসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু বলেন, আল-আরাফাহ্ ইসলামী
ব্যাংক সফলভাবে ২৫ বছর অতিক্রমের মধ্য দিয়ে ২০২০ সালে রজত জয়ন্তী উপলক্ষে রি-ব্রান্ডিং করছে।
একটি প্রতিষ্ঠিত ব্যাংকের রিব্র্যান্ডিং কোনো সহজ কাজ নয়। যুগ-যুগ ধরে যে আস্থা আর নির্ভরতার ভিত্তিতে
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড জনমানুষের প্রিয় ব্যাংকে পরিণত হয়েছে, সেই আস্থা এবং বিশ্বাসকে
কোনোভাবেই আঘাত না করে, প্রতিষ্ঠাকালীন অনুভূতিকে সুউচ্চ রেখে পরিকল্পনা করতে হয়েছে নতুন যুগের
আলোকে। এ ব্যাংক যখন প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সময়ের প্রেক্ষিতে আমরা অবশ্যই আধুনিক ছিলাম। কিন্তু
সময়ের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিকতা পাল্টেছে। পাল্টে গেছে আমাদের কর্মক্ষেত্রের ধরন। পরিবর্তনের হাওয়ায়
এখন হাতের মুঠোয় চলে এসেছে ব্যাংকিং। শাখায় না গিয়েও অর্থের লেনদেন এখন দৈনন্দিন ব্যাপার।
ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, সত্যিকারের এক জীবনধারার নাম।


তিনি বলেন, ইসলাম মানেই আধুনিকতা, ইসলাম মানেই সার্বজনীনতা- এই বার্তাটিই আমরা আমাদের
ব্র্যান্ডিংয়ের নতুন ধারার মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাই। ভবিষ্যত প্রজন্মের কাছে ইসলামী ব্যাংকিংকে
আরও আকর্ষণীয় করে তুলতে আমরা সবসময়ই কাজ করে যাচ্ছি। নতুন লোগো উন্মোচন ও রিব্র্যান্ডিং
কার্যক্রমের এই শুভ দিনে আমাদের লক্ষ-কোটি গ্রাহক-শুভানুধ্যায়ীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাদের
আস্থা আর নির্ভরতার হাত ধরেই একটি ক্ষুদ্র ব্যাংক থেকে ২ যুগের পরিক্রমায় এআইবিএল দেশের একটি
শীর্ষ আধুনিক ব্যাংকে পরিণত হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী বলেন, ‘শরীয়াহ্র সাথে সবসময়’ এই স্লোগান নিয়ে
আজ থেকে আমাদের নতুন যাত্রা শুরু হলো। একই দিনে এআইবিএল-র ১৮২টি শাখা ও ১৬৯টি এটিএম
বুথের ইনডোর-আউটডোর রি-ব্রান্ডিং করা হয়েছে। যা এ যাবতকালে বাংলাদেশের সবচাইতে বড় রি-ব্রান্ডিং
কার্যক্রম। এই রিব্র্যান্ডিং কার্যক্রম আমাদের ব্যাংকের , কর্পোরেট সুশাসন ও ব্যবসায়িক
নৈতিকতার প্রসার ঘটাবে -এটাই আমার বিশ্বাস। পাশাপাশি নতুন লোগো ও ট্যাগলাইন আমাদের
অভিনবত্বের পরিচায়ক হয়ে উঠবে। এই পরিবর্তনকে অন্তরে ধারন করে সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি অর্জনে ব্যাংকের
প্রতিটি নির্বাহী-কর্মকর্তা-কর্মচারী তৃণমূল থেকে আরো উদ্যোগী হবেন। আমাদের সকল শাখা ব্যবস্থাপকগণ
তাদের দক্ষ টিম সাজিয়ে নতুন রূপে প্রস্তুত হয়েছেন সর্বোচ্চ মানের গ্রাহকসেবা নিয়ে।


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত