বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ এএম
ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে ব্যাংকের প্রধান কার্যালয়, আইবিটিআরএ ও ঢাকাস্থ কর্পেরেট শাখাসমূহের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের ‘প্রীতিমিলনী ও বনভোজন-২০২০’, গতকাল শুক্রবার কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রীতিমিলনী ও বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি। ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন।
অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক প্রফেসর মো. কামাল উদ্দিন, পিএইচডি, মো. জয়নাল আবেদীন, প্রফেসর ড. কাজী শহীদুল আলম, সৈয়দ আবু আসাদ ও মো. কামরুল হাসান, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জেকিউএম হাবিবুল্লাহ, এফসিএস, মো. আব্দুল জব্বার, মো. ওমর ফারুক খান ও মো. সালেহ ইকবাল, অফিসার কল্যাণ সমিতির সভাপতি একেএম মাহাবুব মোর্শেদ এবং সাধারণ সম্পাদক এএসএম রেজাউল করিম সহ প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ইসলামী ব্যাংক কালচারাল ফোরামের সদস্যরা। ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত