খুলনায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো বীমা মেলা ২০১৯

Bank Bima Shilpa    ১১:০০ এএম, ২০২০-০১-২৫    1220

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো বীমা মেলা ২০১৯

বর্ণাঢ্য আয়োজনে গতকাল শুক্রবার  খুলনায় অনুষ্ঠিত হলো চতুর্থ বীমা মেলা ২০১৯। সবার জন্য উন্মুক্ত এ বীমা মেলা আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ । খুলনা সার্কিট হাউজ মাঠে শুক্রবার সকাল ১০টায় দু’দিনব্যাপী এ বীমা মেলার উদ্বোধন করনে খুলনা-৩ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান | অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, জাতির পিতা আলফা ইন্স্যুরেন্সে চাকরি করতেন। স্বাধীনতার পর তিনি জীবন বীমা ও সাধারণ বীমা করপোরেশন সরকারি করেন। জাতির পিতা ১ মার্চ বীমা কোম্পানিতে জয়েন করেছেন। জাতির পিতাকে স্মরণ করে ১ মার্চ বীমা দিবস ঘোষণা করা হয়েছে। বর্তমান সরকার বীমার উন্নয়নে সচেষ্ট ভূমিকা পালন করছে। আজ খুলনার এ মেলায় ৭৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আমি মনে করি, এ মেলা খুলনাবাসিদের বীমার প্রতি সচেতন করবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, আজ দেখলাম একজন ৮০ হাজার টাকা জমা করে ১ কোটি ১৮ লাখ টাকা পেলেন। এতে পরিবারটির আর্থিক নিরাপত্তা দৃঢ় হলো। আমিও আর্থিক নিরাপত্তার কথা ভাবি। আমি ভাবি, কবে আমার এক কোটি টাকা হবে। প্রতিটি পরিবারই আর্থিক নিরাপত্তার কথা ভাবে। বীমা কোম্পানিগুলোকে এ বিষয়টি মাথায় রাখতে হবে।

বীমা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী বলেন, গত তিন বছরে বীমাখাতে অনেক ডেভেলপমেন্ট ঘটেছে। আমাদের যে আস্থার সংকট ছিল তা কাটিয়ে উঠেছি। আস্থার সংকট দূর করার জন্য বিগত দিনগুলোতে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। তার মধ্যে একটি বীমা মেলা। এর আগে আমরা ২০১৬ তে ঢাকায় এবং পরবর্তীতে চট্টগ্রামে ও সিলেটে বীমা মেলা করেছি। আমরা খুলনাতে এতো বড় মেলা করতে পেরেছি, এতে আমরা আনন্দিত।

তিনি বলেন, আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আমি নিজে মাঠ পর্যায়ে বীমার চেক বিতরণ করি। এর উদ্দেশ্য একটাই সাধারণ মানুষের মাঝে আস্থা ফিরিয়ে আনা। বীমার উদ্দেশ্য হলো গ্রাহকের আস্থার সংকট বৃদ্ধি। আজ মেলায় আমরা কোটি কোটি টাকার চেক দিলাম। তাই আজ সবাই দেখেছে যে, বীমা করলে টাকা পাওয়া যায়। এতে মানুষ উদ্বুদ্ধ হবে। এটাই প্রচারণার জন্য আমরা খুলনায় মেলার আয়োজন করেছি। এ মেলা আমরা দেশের অন্যান্য শহরেও করব।

খুলনা বীমা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বিআইএ’র প্রতিনিধি ও বিআইএফএ’র প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী বলেন, আজকের এ বীমা মেলার উদ্দেশ্য বীমা বিষয়ে নেতিবাচক ধারণা দূর করা। বীমা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। খুলনায় আজকের এ বীমা মেলা উৎসবে পরিণত হয়েছে। মেলা হয়েছে হাসি খুশির মিলন মেলা। আজকে বীমা মেলায় দেশের ৭৮টি কোম্পানি অংশ নিয়েছে। প্রতিটি কোম্পানির সিইও’রা এখানে এসেছেন। আমি মনে করি আজকের এ মেলা খুলনার জনগণের মাঝে বীমার প্রতি আস্থার ফিরিয়ে আনবে।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম ও খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার উপস্থিত ছিলনে |
 
রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ