বীমা মেলা শুরু হতে যাচ্ছে আগামীকাল খুলনায়

Bank Bima Shilpa    ০৮:৫৪ পিএম, ২০২০-০১-২৩    2200

বীমা মেলা শুরু হতে যাচ্ছে আগামীকাল খুলনায়

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল খুলনা সার্কিট হাউজে সকাল ১০.০০ ঘটিকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে চতুর্থ বীমা মেলা ২০১৯। সবার জন্য উন্মুক্ত এ বীমা মেলা আয়োজন করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। নিয়ন্ত্রন সংস্থা (আইডিআরএ) বীমা কোম্পানী, ইন্স্যুরেন্স একাডেমী, বিআইএ, বিআইএফ’র স্টল থাকছে এ মেলায়। দেশের দু’টি সরকারি বীমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন এবং সাধারণ বীমা করপোরেশন বীমা মেলায় অংশগ্রহণ সহ থাকছে ৭৬টি বেসরকারী বীমা কোম্পানী যার মধ্যে রয়েছে ৩১টি জীবন বীমা ও ৪৫টি সাধারন বীমা কোম্পানী।

 দু’দিন ব্যাপী এ মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত । বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এবং বীমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগীতায় মেলায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা উদ্বোধন করবেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। এ ছাড়া থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম ও খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। মেলা উদ্বোধনের আগে সকাল ৯ টায় খুলনা সার্কিট হাউজ মাঠ থেকে র‌্যালি শুরু হবে। সকল বীমা কোম্পানীর প্রতিনিধিরা র‌্যালিতে অংশগ্রহণ করবেন।

 উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে অর্থমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন বীমা কোম্পানীর স্টল থেকে বীমা দাবীর চেক হস্তান্তর করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আইডিআর এর চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। এ মেলায় স্টলগুলো থেকে বীমা বিষয়ে বিভিন্ন অভিযোগ ও সমস্যার সমাধান সম্পর্কে পরামর্শ প্রদান করা হবে। এছাড়াও থাকছে বীমা কোম্পানীগুলোর বিভিন্ন বীমা পণ্য সম্পর্কে গ্রাহকদের বিভিন্ন তথ্য উপস্থান, পলিসি বিক্রয় এবং দাবী নিষ্পত্তি। 

২৫ জানুয়ারী সকাল ১০.০০ ঘটিকায় মেলার দ্বিতীয় দিনের উদ্বোধন করা হবে। নিয়ন্ত্রক সংস্থার সদস্য ও সেমিনার উপ-কমিটির আহবায়ক ড. এম মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি থাকবেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহিদুর রহমান খান। বিশেষ অতিথি থাকবেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির ও খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) একেএম ফজলুল হক।

 উদ্বোধনী অনুষ্ঠান শেষে আপ্যায়ন বিরতির পর বেলা ১১টায় শুরু হবে “এসডিজি অর্জনে বীমা শিল্পের ভুমিকা” শীর্ষক সেমিনার। এতে নন-লাইফ বীমার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বীমা ব্যক্তিত্ব ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন। আলোচক হিসেবে থাকবেন আইডিআরএর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ ও খুলনা বিএল কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মিলি আম্মিয়া এবং মডারেটর থাকবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অরিজিত চৌধুরী। বেলা ১২টার পর লাইফ বীমার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বীমা ব্যক্তিত্ব দাস দেব প্রসাদ।

 আলোচক হিসেব থাকবেন আইডিআর এর আইডিআর এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. শেখ মহ. রেজাউল ইসলাম ও কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আশরাফ হোসেন। মডারেটর হিসেবে থাকবেন আইডিআর এর সদস্য গকুল চাঁদ দাস। 

২৫ জানুয়ারি বিকেল ৪টায় শুরু হবে চতুর্থ এ বীমা মেলার সমাপনী অনুষ্ঠান। আইডিআর এর চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আবদুল খালেক এবং বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএফ এর প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। ক্রেস্ট প্রদান ও প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে শেষ হবে বর্ণাঢ্য এ আয়োজন। এর আগে ২০১৬ সালের মার্চে ঢাকায় প্রথমবারের মতো বীমা মেলা অনুষ্ঠিত হয়। 
 
রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ