ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত বান্দরবান

   ০৭:৫৯ পিএম, ২০১৯-০৬-০৮    1078


ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত বান্দরবান

 ছুটি মানেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়। ভ্রমনপিপাসু মানুষের পদচারণায় মুখরিত জেলার অন্যতম পর্যটন স্পট নীলাচল, মেঘলা, স্বর্ণমন্দির ও নীলগিরি।

তবে এ বছর শহরের আবাসিক হোটেল-মোটেল-রিসোর্ট-গেষ্টহাউজগুলোতে অনেক রুমই ফাঁকা ছিল।

পাহাড়ে আধিপাত্য বিস্তারের দ্বন্দ্বে অপহরণ-হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রভাব পড়েছে পর্যটন শিল্পে, দাবি পর্যটন সংশ্লিষ্ঠ ব্যবসায়ীদের।

পর্যটনের অফুরন্ত সম্ভাবনাময় প্রাকৃতিক সৌন্দর্যের জেলা বান্দরবানে শুক্র ও শনিবার আকর্ষণীয় পর্যটন স্পট নীলাচল, মেঘলা, স্বর্ণমন্দির, চিম্বুক, নীলগিরি, শৈলপ্রপাত, রিজুক ঝর্ণা, বগালেক ও ডিম পাহাড় চূড়া সবখানেই ছিল পর্যটকদের ভিড়।

সাঙ্গু নদীতে নৌকা নিয়েও ঘুরে বেড়িয়েছেন পর্যটকেরা। বলা যায় পর্যটকের পদচারণায় মুখরিত ছিলো জেলার দর্শণীয় স্থানগুলো। কিন্তু অন্য বছরের তুলনায় পর্যটকের সংখ্যা ছিল অনেক কম। হোটেল ফোরস্টারের স্বত্তাধিকারী রিপন চৌধুরী ও পালকি গেষ্টহাউজের ম্যানেজার মোহাম্মদ শাহীন বলেন, মুষ্টিমেয় কয়েকটা রিসোর্ট-হোটেল ছাড়া সবখানেই রুম ফাঁকা ছিল এবার। গত কয়েক বছর ঈদের অনেক আগেই হোটেলের সব রুম বুকড হয়ে যেতো।

রমজান মাস জুড়ে ফাঁকা ছিলো। ঈদের ছুটিতেও পর্যটকের আগমন না ঘটায় ব্যবসায়ীকভাবে লোকসান গুনতে হচ্ছে তাদের। এ ক্ষতি পুষিয়ে নিতে অনেক সময় লাগবে।

আবাসিক হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ঠ ব্যবসায়ীরা সারাবছর আশায় থাকে ঈদে জমে উঠবে পর্যটন ব্যবসা। কিন্তু পাহাড়ে আধিপাত্য বিস্তারের দ্বন্দে অপহরণ-হত্যা’সহ সন্ত্রাসী কর্মকান্ডের খবর গণমাধ্যমে প্রচার হওয়ায় বিরুপ প্রভাব পড়েছে পর্যটন শিল্পে।

আতঙ্কে আশানুরুপ পর্যটকের আগমন ঘটেনি এবছর। এটি পর্যটন শিল্প এবং ব্যবসায়ীদের জন্য ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে।

পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, সাম্প্রতিক সময়ে আধিপাত্য বিস্তারের দ্বন্দ্বে বান্দরবানে অপহরণ-হত্যার ঘটনা ঘটেছে। এগুলো পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কিছু নয়।

ঘটনাস্থলগুলোও পর্যটন এরিয়া থেকে অনেক দূরে। এ অঞ্চলে ভ্রমনপিপাসু পর্যটকদের নিরাপদ-আরামদায়ক ভ্রমন নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশসহ প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পর্যটকদের ভ্রমনে কোথাও কোনো ধরণের ঝুকি নেই।

Source:jugantor.com

 


রিটেলেড নিউজ

সরফরাজ হোসেন এফসিএস'র ট্র্যাব অ্যাওয়ার্ড অর্জন

সরফরাজ হোসেন এফসিএস'র ট্র্যাব অ্যাওয়ার্ড অর্জন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)আয়োজনে গত ৮ই ফেব্রুয়ারà... বিস্তারিত

দৈনিক বাংলাদেশ সমাচার'র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে বহুমুখী শিল্প প্রতিভাবান ব্যক্তিত্ব ড. খান আসাদুজ্জামান-এর একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

দৈনিক বাংলাদেশ সমাচার'র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে বহুমুখী শিল্প প্রতিভাবান ব্যক্তিত্ব ড. খান আসাদুজ্জামান-এর একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় রাজউক মিলনায়তনের ভিআইপি অডিটোরিয়ামে গত ২১ ডিসেম্বর ২০২৪, শনিবা... বিস্তারিত

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘দৈনিক বাংলাদেশ সমাচার-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘দৈনিক বাংলাদেশ সমাচার-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

Bank Bima Shilpa

মো. বেল্লাল হাওলাদার// দিনব্যাপী বহুবিধ বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দৈনিক বাংলাদেশ সমাচার পত্à... বিস্তারিত

The Beautiful Sun In Bangladesh.

The Beautiful Sun In Bangladesh.

Samsuddin Chowdhury

The sun is shining so bright And the sky is so beautiful and  Blue and the little birds are  Singing in Dhaka To and the fields  Are full of beautiful smiling  Flowers so bright and yellow There smiling in  Th... বিস্তারিত

রেকর্ড গড়েছে অক্ষয়-কিয়ারার ‘লক্ষ্মী’

রেকর্ড গড়েছে অক্ষয়-কিয়ারার ‘লক্ষ্মী’

Bank Bima Shilpa

  অক্ষয় ও কিয়ারা বহুল আলোচিত বলিউড সিনেমা ‘লক্ষ্মী’ অবশেষে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্à¦... বিস্তারিত

সর্বশেষ

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

Bank Bima Shilpa

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত