বীমা মেলা ২০১৯ উপলক্ষে আইডিআরএ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Bank Bima Shilpa    ০৭:২৩ পিএম, ২০২০-০১-২২    1588

বীমা মেলা ২০১৯ উপলক্ষে আইডিআরএ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

 বাংলাদেশ বীমা উন্নয়ন ও  নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ(আইডিআরএ) এর চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে আজ ২২ জানুয়ারী রোজ বুধবার বিকেল ৩:০০ ঘটিকায় আইডিআরএ এর প্রধান কার্যালয়ের সভা কক্ষে খুলনায় অনুষ্ঠিত বীমা মেলা-২০১৯ এর আয়োজন বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

চেয়ারম্যান  মোঃ শফিকুর রহমান পাটোয়ারীর বলেন,  বীমা খাতে সরকারের ভিশন ও মিশন বাস্তবায়নের লক্ষে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের  উদ্যোগে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এর সহযোগিতায় বর্ণাঢ্য আয়েজনের মাধ্যমে আগামী ২৪ ও ২৫ জানুয়ারী খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বীমা মেলা ২০১৯। 

বীমা মেলা ২০১৯ এর শুভ উদ্ধোধন করবেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। গেস্ট অব অনার হিসেবে খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে খুলনা বিভাগীয় পুলিশ কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর প্রতিনিধি ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী উপস্থিত থাকবেন।

২৪ জানুয়ারী সকাল ৮:০০ ঘটিকায় খুলনা সার্কিট হাউজ থেকে র‌্যালি শুরু হয়ে সার্কিট হাউজ সংলগ্ন এলাকা ঘুরে মেলা চত্বরে র‌্যালি শেষ করে সকাল ১০ টায় সার্কিট হাউজ মাঠে মেলা উদ্বোধন করা হবে।

২৫ জানুয়ারী মেলা প্রাঙ্গনে সকাল ১০:০০ ঘটিকায় “এসডিজি অর্জনে বীমা শিল্পের ভূমিকা ” বিষয়ক এক সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো শহীদুর রহমান খান এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির ও খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন উপস্থিত থাকবেন।

মেলায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন , বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি(বিআইএ), বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভেয়ার্স এসোসিয়েশন ও বাংলাদেশের বীমা খাতের ৭৮ টি বীমা কোম্পানীর স্টল থাকবে।এ সব স্টল থেকে বীমা বিষয়ে বিভিন্ন অভিযোগ বা সমস্যার সমাধান সম্পর্কে পরামর্শ প্রদান করা হবে। বীমা বিষয়ে গ্রাহকদের বিভিন্ন অভিযোগ ও 
পরামর্শের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের স্টল থাকবে। এছাড়াও সমাপনী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন বীমা পলিসি বিক্রয়, পলিসি নবায়ন, বিভিন্ন কোম্পানির পলিসির হালনাগাদ তথ্য, বীমা সুবিধা সম্পর্কে বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের ডিজিটাল প্রদর্শন করা হবে।

 সভায় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহমেদ, ড. এম মোশাররফ হোসেন, কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. শেখ মহ. রেজাউল ইসলাম, খলিল আহমদ ও পপুলার লাইফের সিইও এবং বিআইএফ’র প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী ।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ