বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩১ এএম
২০ জানুয়ারি ২০২০ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর করপোরেট প্রধান কার্যালয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ওন দ্যা ওয়ার্ল্ড কোম্পানী লিমিটেড (ট্যুরস এন্ড ট্রাভেল কোম্পানী, যা গুলশান-১ এ জব্বার টাওয়ারে অবস্থিত) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম এর উপস্থিতিতে ব্যাংকের এসভিপি ও কার্ড ডিভিশনের প্রধান মোঃ মারুফুর রহমান খান এবং ওন দ্যা ওয়ার্ল্ড কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মিসেস তানজিন জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতা চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ডেবিট এবং ক্রেডিট কার্ড হোল্ডারগণ ওন দ্যা ওয়ার্ল্ড কোম্পানী লিমিটেড এর মাধ্যমে ভ্রমণ টিকেট এবং ল্যান্ড প্যাকেজ ক্রয়ের ক্ষেত্রে ৩ থেকে ১২ মাস পর্যন্ত ০% হারে ইএমআই সুবিধা ভোগ করতে পারবেন।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব এম. আখতার হোসেন, মিঞা কামরুল হাসান চৌধুরী ও ইমতিয়াজ ইউ. আহমেদ, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান মোঃ সামছুদ্দোহা (শিমু), কোম্পানী সচিব মোঃ আবুল বাশার, ব্যাংকের সিএফও মোঃ জাফর ছাদেক এবং এসভিপি মোহাম্মদ আবু সায়েম-সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত