অঞ্জু ঘোষের জন্মসনদ ভুয়া, দাবি তৃণমূলের

   ০৭:৪৭ পিএম, ২০১৯-০৬-০৮    978


অঞ্জু ঘোষের জন্মসনদ ভুয়া, দাবি তৃণমূলের

‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত অভিনেত্রী অঞ্জু ঘোষকে নিয়ে কলকাতায় শুরু হয়েছে নতুন বিতর্ক। এই বিতর্ক তার নাগরিকত্ব নিয়ে।

বুধবার কলকাতায় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন এই অভিনেত্রী। এরপরই শুরু হয় নানা সমালোচনা।

তৃণমূলের সমর্থকদের দাবি, অঞ্জু ঘোষ আসলে একজন বাংলাদেশের নাগরিক। এমনকি উইকিপিডিয়াতেও তাকে এতো দিন বাংলাদেশের নাগরিক হিসেবে দেখানো হয়। তিনি কীভাবে বিজেপিতে যোগ দিলেন?

অনেকেই মন্তব্য করেন, অঞ্জু ঘোষের আসল নাম অঞ্জলি ঘোষ। তার জন্ম বাংলাদেশের ফরিদপুরের ভাঙায়। কিন্তু অঞ্জু নিজে এই দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন, ভারতেই তিনি জন্মেছেন, বড় হয়েছেন। তার পিতা মাতা এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মূলত অঞ্জু ঘোষকে নিয়ে এই বিতর্কের আগুনে ঘি ঢালে বিজেপি। ভারতীয় গণমাধ্যমের খবর, বিজেপির পক্ষ থেকে আজ বুধবার জানানো হয়, অঞ্জু ঘোষ বাংলাদেশের নাগরিক নন। তিনি ভারতের নাগরিক।

প্রমাণ হিসাবে বলা হয়, অঞ্জুর কাছে ভারতের পাসপোর্ট আছে। গেরুয়া শিবির থেকে দাবি করা হয়, সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন অঞ্জু। প্রতিপক্ষের সমালোচনার জবাবে বিজেপি থেকে পাল্টা প্রশ্ন ছোড়া হয়, ভারতীয় নাগরিক না হলে অঞ্জু ভোট দেন কি করে?

বিজেপির এমন পাল্টা জবাবেও বিতর্ক থামেনি।

বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষই প্রথম সোশ্যাল মিডিয়ায় অঞ্জু ঘোষের জন্মসনদের একটি ছবি পোস্ট করেন। পরে সেদিন বিকালেই বিজেপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে অঞ্জু ঘোষের জন্মসনদ, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সাংবাদিকদের দেয়া হয়। সংবাদ সম্মেলনে বিজেপির পক্ষে জয়প্রকাশ মজুমদার বলেন, অঞ্জু ঘোষের জন্মসনদ কলকাতা পৌরসভা থেকে দেয়া হয়েছে। এর জন্য মেয়র ফিরহাদ হাকিম জবাব দেবেন।

Source:jugantor.com


রিটেলেড নিউজ

সরফরাজ হোসেন এফসিএস'র ট্র্যাব অ্যাওয়ার্ড অর্জন

সরফরাজ হোসেন এফসিএস'র ট্র্যাব অ্যাওয়ার্ড অর্জন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)আয়োজনে গত ৮ই ফেব্রুয়ার... বিস্তারিত

দৈনিক বাংলাদেশ সমাচার'র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে বহুমুখী শিল্প প্রতিভাবান ব্যক্তিত্ব ড. খান আসাদুজ্জামান-এর একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

দৈনিক বাংলাদেশ সমাচার'র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে বহুমুখী শিল্প প্রতিভাবান ব্যক্তিত্ব ড. খান আসাদুজ্জামান-এর একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় রাজউক মিলনায়তনের ভিআইপি অডিটোরিয়ামে গত ২১ ডিসেম্বর ২০২৪, শনিবা... বিস্তারিত

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘দৈনিক বাংলাদেশ সমাচার-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘দৈনিক বাংলাদেশ সমাচার-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

Bank Bima Shilpa

মো. বেল্লাল হাওলাদার// দিনব্যাপী বহুবিধ বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দৈনিক বাংলাদেশ সমাচার পত্... বিস্তারিত

The Beautiful Sun In Bangladesh.

The Beautiful Sun In Bangladesh.

Samsuddin Chowdhury

The sun is shining so bright And the sky is so beautiful and  Blue and the little birds are  Singing in Dhaka To and the fields  Are full of beautiful smiling  Flowers so bright and yellow There smiling in  Th... বিস্তারিত

রেকর্ড গড়েছে অক্ষয়-কিয়ারার ‘লক্ষ্মী’

রেকর্ড গড়েছে অক্ষয়-কিয়ারার ‘লক্ষ্মী’

Bank Bima Shilpa

  অক্ষয় ও কিয়ারা বহুল আলোচিত বলিউড সিনেমা ‘লক্ষ্মী’ অবশেষে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্... বিস্তারিত

 ছায়াবৃক্ষের বিশেষ চরিত্রে বড় পর্দায় আজম খান

 ছায়াবৃক্ষের বিশেষ চরিত্রে বড় পর্দায় আজম খান

Bank Bima Shilpa

সেপ্টেম্বর ২১, 2020 আমিনুল ইসলাম : বন্ধন বিশ্বাসের নতুন চলচ্চিত্র ছায়াবৃক্ষে বিশেষ চরিত্রে বড় পর্... বিস্তারিত

সর্বশেষ

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে বিআইএফ’র অভিনন্দন

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে বিআইএফ’র অভিনন্দন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদে... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স'র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মোঃ আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স'র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মোঃ আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পি... বিস্তারিত

প্রাইম লাইফের গ্রাহক আস্থা, আর্থিক প্রবৃদ্ধি ও ডিজিটালাইজেশনে নতুন দিগন্ত -

প্রাইম লাইফের গ্রাহক আস্থা, আর্থিক প্রবৃদ্ধি ও ডিজিটালাইজেশনে নতুন দিগন্ত -

Bank Bima Shilpa

মোঃ আকতার, চেয়ারম্যান, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড Prepare to be a good person before becoming a great person. শৈশবকাল থে... বিস্তারিত

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ'র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ আসলামকে প্রাইম লাইফের শুভেচ্ছা

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিআইএ'র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ আসলামকে প্রাইম লাইফের শুভেচ্ছা

Bank Bima Shilpa

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর-১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজীয় হ... বিস্তারিত