শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৪:১০ এএম
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি মামুন রশিদ শুভ্র’র লাটিম প্রতিকের বিশাল নির্বাচনী প্রচারনা অনুষ্ঠিত হয়েছে শনিবার। বিশাল নির্বাচনী মিছিলটি আবুজর গিফারী কলেজের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ, গুলবাগ, শান্তিবাগসহ বিভিন্ন পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে।
প্রচারণার সময় উৎসুক ভোটাররা মামুনুর রশীদের প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রায় ৭ হাজারের বেশি মানুষ নির্বাচনী এই শোডাউনে অংশ নেয়। এই সময় তারা ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষেও গণসংযোগ করেন, এবং ভোটারদের ব্যাপক সাড়া পান।
কাউন্সিলর প্রার্থী মামুন রশিদ শুভ্র জানান দীর্ঘদিন ধরে ১২ নম্বর ওয়ার্ডের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। তিনি ১২ নম্বর ওয়ার্ডের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং আধুনিকায়নের ঘোষণা দেন। এই এলাকার অনুন্নত রাস্তাঘাট অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা,সোয়ারেজ লাইনসহ নানা ধরনের ভোগান্তি এই এলাকার মানুষের নিত্য দিনের সঙ্গী।
তিনি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে চান। ভোটারদের সুখে দুঃখে পাশে থাকবেন বলে কথা দেন মামুন রশিদ। এছাড়াও দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করা হবে বলেও জানান তিনি। নাগরিক সুবিধা শতভাগ নিশ্চিত করাই তার মূল লক্ষ্য হবে বলেও ঘোষণা দেন তিনি।
... বিস্তারিত
গোপালগঞ্জ প্রতিনিধি মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ওমর আলী বলেছেন, ৩০ ... বিস্তারিত
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা অপহরণকারী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্... বিস্তারিত
... বিস্তারিত
PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত