জীবন বীমায় ব্যবস্থাপনা ব্যয় গেজেট প্রকাশ করল সরকার

Bank Bima Shilpa    ০৬:৪০ পিএম, ২০২০-০১-১৯    2871

জীবন বীমায় ব্যবস্থাপনা ব্যয় গেজেট প্রকাশ করল সরকার

নিজস্ব প্রতিবেদক: ব্যয়ের সুযোগ বাড়লো পুরনো জীবন বীমার  , কমলো নতুন জীবন বীমা কোম্পানির এ জন্য ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালার গেজেট প্রকাশ করেছে সরকার। গত ৯ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই গেজেট প্রকাশ করেছে।

নতুন এই বিধিমালায় বলা হয়েছে, কোনো বীমাকারীর তদকর্তৃক বাংলাদেশে লেনদেনকৃত লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় কোন পঞ্জিকা বছরে ব্যবসায় সংগ্রহের কমিশন খরচ ও পারিশ্রমিকসহ ব্যবস্থাপনা ব্যয়ের সবোর্চ্চ সীমা হবে তফসিলে বর্ণিত বিভিন্ন পলিসির প্রিমিয়ামের ওপর নিরূপিত পরিমাণের সমষ্টি।

তবে শর্ত থাকে যে, তফসিলের ক্রমিক নং ৪ এ উল্লেখিত পলিসিসমূহের মধ্যে যে পলিসির মেয়াদকাল অনধিক ১১ বছর সেই পলিসির ক্ষেত্রে প্রথম বছর প্রিমিয়ামের ওপর নিরূপিত ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা হবে পলিসির মেয়াদকালের সাড়ে ৭ গুণ।

লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালা, ২০২০ নামে নতুন এই বিধিমালার তফসিলের ক্রমিক নং ৪ অনুসারে, ব্যবসা শুরুর প্রথম ৫ বছর বীমা কোম্পানিগুলো প্রথম বর্ষ প্রিমিয়াম আয়ের ৯৫ শতাংশ এবং নবায়ন প্রিমিয়ামের ২৫ শতাংশ ব্যয় করতে পারবে। এছাড়া ষষ্ঠ থেকে দশম বছরে প্রথম বর্ষ প্রিমিয়ামের ৯৪ শতাংশ ও নবায়নের ২২ শতাংশ খরচ করতে পারবে।

এর আগে ১৯৫৮'র বিধিতে ব্যবস্থাপনা ব্যয়ের এই সীমা ছিল- ব্যবসা শুরুর প্রথম থেকে তৃতীয় বছর প্রথম বর্ষ প্রিমিয়ামের ৯৭.৫ শতাংশ ও নবায়ন প্রিমিয়ামের ২২.৫ শতাংশ এবং চতুর্থ থেকে ষষ্ঠ বছরে প্রথম বর্ষে ৯৬.৫ শতাংশ ও নবায়ন প্রিমিয়ামের ২০ শতাংশ। ৭ম থেকে ১০ম বছরে প্রথম বর্ষে ৯৫ শতাংশ ও নবায়ন প্রিমিয়ামের ২০ শতাংশ।

সে হিসাবে দশ বছরের কম বয়সী লাইফ বীমা কোম্পানিগুলোকে প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহের ক্ষেত্রে আগের তুলনায় প্রথম পাঁচ বছর ২.৫ শতাংশ এবং ষষ্ঠ থেকে দশম বছর ১ শতাংশ কম খরচ করতে হবে। তবে নবায়ন প্রিমিয়ামের ক্ষেত্রে আগের তুলনায় প্রথম পাঁচ বছর ২.৫ শতাংশ এবং ষষ্ঠ থেকে দশম বছর ২ শতাংশ বেশি খরচ করতে পারবে।

এদিকে নতুন প্রবিধান অনুসারে, দশ বছর বা তদুর্ধ্ব বয়সী বীমা কোম্পানি প্রথম বর্ষ মোট প্রিমিয়াম আয় একশ’ কোটি টাকা বা তার কম হলে ৯৩ শতাংশ, একশ’ কোটি টাকার বেশি কিন্তু অনুর্ধ্ব পাঁচশ’ কোটি টাকা হলে ৯২ শতাংশ এবং পাঁচশ’ কোটি টাকার বেশি হলে ৯১ শতাংশ ব্যবস্থাপনা ব্যয় করতে পারবে।

তবে নবায়ন প্রিমিয়ামের ক্ষেত্রে- দশ বছর বা তদুর্ধ্ব বয়সী বীমা কোম্পানিগুলো যেকোন পরিমাণ নবায়ন প্রিমিয়ামের জন্য ২০১৯ সালে ২০ শতাংশ, ২০২০ সালে ১৯ শতাংশ, ২০২১ সালে ১৮ শতাংশ, ২০২২ সালে ১৬ শতাংশ এবং ২০২৩ সাল এবং পরবর্তী সময়ে ১৫ শতাংশ ব্যয় করতে পারবে।

এর আগে ১৯৫৮'র বিধিতে ব্যবস্থাপনা ব্যয়ের এই সীমা ছিল- ব্যবসা শুরুর ১০ বছর হলে গ্রাহকের জমা করা প্রথম বর্ষ প্রিমিয়াম থেকে ব্যবস্থাপনা ব্যয় করতে পারবে ৯০ শতাংশ এবং পরের বছরগুলোতে ১৫ থেকে ১৮ শতাংশ। এক্ষেত্রে মোট প্রিমিয়াম সংগ্রহ ২ কোটি টাকার নিচে হলে ১৮ শতাংশ ও ১০ কোটি টাকার ওপরে হলে ১৫ শতাংশ।

অর্থাৎ নতুন বিধিমালায় দশ বছর বা তদুর্ধ্ব বয়সী লাইফ বীমা কোম্পানির জন্য প্রথম বর্ষ প্রিমিয়াম আয়ের ক্ষেত্রে ৩ শতাংশ পর্যন্ত বেশি ব্যবস্থাপনা ব্যয়ের সুযোগ করে দিয়েছে। আর নবায়ন প্রিমিয়ামের ক্ষেত্রে ব্যবস্থাপনা খাতে ৫ শতাংশ পর্যন্ত বেশি খরচের সুযোগ তৈরি করা হয়েছে।  

নতুন এই বিধিমালার তফসিলের ক্রমিক নং ১ অনুসারে, অ্যানুয়িটি পলিসির ক্ষেত্রে একক প্রিমিয়াম পদ্ধতিতে প্রিমিয়াম আদায় করা হলে প্রথম বছরে আদায়কৃত প্রিমিয়ামের ৫ শতাংশ ব্যয় করতে পারবে। আর কিস্তিতে প্রিমিয়াম আদায় করা হলে প্রথম বছরে আদায়কৃত প্রিমিয়ামের ৫ শতাংশ এবং নবায়ন প্রিমিয়ামের ৫ শতাংশ ব্যয় করতে পারবে।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ