বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৭ এএম
১৮ জানুয়ারি ২০২০ইং তারিখে রাজধানীর একটি হোটেলে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসজেআইবিএল) এর “বাসরিক ব্যবসায়িক সম্মেলন-২০২০” এর আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ সাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালকবৃন্দ আব্দুল হালিম, খন্দকার শাকিব আহমেদ, আক্কাচ উদ্দিন , ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, মোহাম্মদ ইউনুছ, মোঃ গোলাম কুদ্দুছ, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ আব্দুর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ আব্দুল আজিজ ও এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন, মিঞা কামরুল হাসান চৌধুরী ও ইমতিয়াজ ইউ. আহমেদ উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ ও নির্বাহীবৃন্দ এবং ১৩২টি শাখার ব্যবস্থাপকগণ সম্মেলনে যোগদান করেন।
সম্মেলনে বিগত বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রার মূল্যায়ন ও ব্যাংকের সার্বিক অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয় এবং চলতি বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কলাকৌশল নিরূপন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। সম্মেলনে বিগত বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের নির্বাহীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত