বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৮ এএম
সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ ও ব্যাংক আলফালাহ লিমিটেড-এর যৌথ উদ্যোগে উক্ত ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের জন্য আয়োজিত দিনব্যাপী ‘ইসলামী ব্যাংকিং বিষয়ক’ এক কর্মশালা ১৮ জানুয়ারি ২০২০ইং, রোজ শনিবার মতিঝিল ইসলামিক ব্যাংকিং শাখায় অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সম্মানিত চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমাদ এবং বিশেষ আলোচক হিসেবে ছিলেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সম্মানিত সেক্রেটারি জেনারেল মোঃ আবদুল্লাহ শরীফ এবং ব্যাংক এশিয়া লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একেএম মীজানুর রহমান।
প্রধান আলোচক মুঃ ফরীদ উদ্দীন আহমাদ বলেন, ইসলামী ব্যাংকিংয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্বের কারণে এ শিল্প সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করছে।
বিশেষ আলোচক হিসেবে মোঃ আবদুল্লাহ শরীফ বলেন, ইসলামী ব্যাংকিংয়ের প্রসার লাভের সাথে সাথে শরীয়াহ্ পরিপালন নিশ্চিত করার জন্য এ বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি গড়ে তোলা জরুরী।
এ জন্য সেন্ট্রাল শরীয়াহ বোর্ড বাংলাদেশে ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং’ এবং Accounting and Auditing Organization for Islamic Financial Institutions(AAOIFI) প্রবর্তিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রফেশনাল কোর্স Certified Islamic Professional Accountant(CIPA) ও Certified Shariah Advisor and Auditor (CSAA) পরিচালনা করছে।
বিশেষ আলোচক হিসেবে একেএম মীজানুর রহমান বলেন, উদ্যোক্তা ও সাহিবুল মাল উভয়ের কল্যাণ নিশ্চিত করার জন্য ইসলামী ব্যাংকিংয়ের প্রোডাক্টসমূহ ডিজাইন করা হয়েছে।
উক্ত কর্মশালায় ব্যাংক আলফালাহ লিমিটেডের কান্ট্রি হেড, ইনচার্জ মোহাম্মদ ইহসান-উল-হক, হেড অব ফাইন্যান্স আবু নাঈম মোঃ খসরু, হেড অব ইসলামিক ব্যাংকিং মোহাম্মদ হুমায়ুন কবির, মতিঝিল ইসলামিক ব্যাংকিং শাখার প্রধান মোহাম্মদ আলমগীর হোসেনসহ ৪০ জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত