বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৮ এএম
মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের বামেলকো সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ জানুয়ারি শনিবার সকালে রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো মোহাম্মদ জুবায়ের ওয়াফা উদ্বোধনী বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম, শাব্বির আহমেদ এবং মোঃ শফিকুর রহমানসহ শীর্ষ নির্বাহীগণ।
সম্মেলনে দিনব্যাপী অনুষ্ঠিত ট্রেনিং সেশনে বক্তব্য প্রদান করেন আইবিবিএল-এর সাবেক কনসালটেন্ট চৌধুরী এম.এ.কিউ. সারওয়ার, বিএফআইইউ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সওখাতুল আলম, মোহাম্মদ মহসিন হোসাইনী, এ.কে.এম. রমিজুল ইসলাম এবং বিএফআইইউ-এর ডিরেক্টর খন্দকার আসিফ রাব্বানি।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড কর্তৃক আয়োজিত এ ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক সম্মেলনে অংশগ্রহণ করেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, জোনাল হেড এবং ১৮২ শাখার বামেলকো ও জামেলকোগণ।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত