বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৮ এএম
গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনার ইউরিয়ার সঙ্গে মতবিনিময় সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করতে চায় কসোভো |
বানিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান। এখানে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। জাপান, কোরিয়া, চায়না, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশ বড় ধরনের বিনিয়োগে এগিয়ে এসেছে। অনেক দেশ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। বাংলাদেশের স্পেশাল
ইকোনমিক জোনে কসোভোর বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে। কসোভোর বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন। বাংলাদেশ কসোভোর বিনিয়োগকারীদের চাহিদা মোতাবেক সব ধরনের সহযোগিতা দেবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে তৈরি পোশাক, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, আইসিটিসহ বেশ কিছু গুরুতপূর্ণ সেক্টরে বিনিয়োগ করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এ জন্য উভয় দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের পারস্পরিক দেশ সফর করতে হবে। এতে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির খাতগুলো চিহ্নিত করা সহজ হবে।
কসোভোর রাষ্ট্রদূত গুনার ইউরিয়ার বলেন, বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। কসোভোর বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. ওবায়দুল আজম উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী এশিয়া প্যাসিফিক জেনারেল ইন... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: সম্প্রতি পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী বাংলাদ... বিস্তারিত
সংবাদ বিজ্ঞপ্তি: গুলশানে বিএনপি’র চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ার... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের কোম্পানী ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি&... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক:ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)'র ৫০০তম পরিচালনা পর্ষদ সভা ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত