পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা নিহত

   ০৫:৪৪ পিএম, ২০১৯-০৬-০৭    1267


পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা অপহরণকারী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ জুন) ভোরে টেকনাফের সাগর উপকুলবর্তী মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়ার থ্যাংখালী রোহিঙ্গা সি-ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে শামসুল আলম (৩৫), একই ব্লকের মোক্তার আহমদের ছেলে নুরে আলম (২১) ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে মো. হাবিব (২০)।

টেকনাফ থানার (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, কিছুদিন আগে এক শিশুকে অপহরণপূর্বক ৫ লাখ টাকা দাবি করার ঘটনায় আটক করা হয় ৩ রোহিঙ্গাকে। পরে আটক রোহিঙ্গাদের দেওয়া তথ্য অনুযায়ী অন্যান্যদের ধরতে গেলে পুলিশের অবস্থান টের পেয়ে গুলি চালায় অপহরণকারীরা। পুলিশও পাল্টা গুলি চালালে তিন আসামি নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে ৩টি অস্ত্র ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশগুলো কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে নিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

Source:cvoice24.com


রিটেলেড নিউজ

ডিএসসিসি ১২ নম্বর ওয়ার্ড নির্বাচন; লাটিম প্রতিকের ব্যাপক শোডাউন

ডিএসসিসি ১২ নম্বর ওয়ার্ড নির্বাচন; লাটিম প্রতিকের ব্যাপক শোডাউন

Staff Reporter

  বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী ... বিস্তারিত

ইউনিয়ন কমিটিতে কোনো রাজাকার দেখতে চাই না : মুক্তিযোদ্ধা ওমর আলী

ইউনিয়ন কমিটিতে কোনো রাজাকার দেখতে চাই না : মুক্তিযোদ্ধা ওমর আলী

Bank Bima Shilpa

  গোপালগঞ্জ প্রতিনিধি মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ওমর আলী বলেছেন, ৩০ ... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত