শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৪:০৯ এএম
সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বিশ্বব্যাংক গ্রুপের সভাপতি ডেভিড মালপাস বিশ্বব্যাংকের উন্নয়ন নীতি ও অংশীদারিত্বের পদে মারি পঙ্গেস্তকে নিয়োগের ঘোষণা করেছেন।
তিনি ২০০৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ইন্দোনেশিয়ার বানিজ্যমন্ত্রী এবং ২০১১ সাল থেকে অক্টোবর ২০১৪ সাল পর্যন্ত পর্যটক ও সৃজনশীল অর্থনীতি মন্ত্রীর দায়িত্ব পালন করে ব্যতিক্রমী নীতি ও পরিচালনা দক্ষতার সাথে ব্যাংকের সাথে যোগাযোগ রেখেছেন। ডেভিড মালপাস বলেন- মারি পঙ্গেস্তকে বিশ্বব্যাংকের এই গুরুত্বপূর্ন পদে নির্বাচিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমি আশাকরি তিনি একজন প্রবীণ মন্ত্রী হিসাবে তার অভিজ্ঞতা, অর্থনীতিবিদ ও গবেষক
হিসাবে তার বিশ্বব্যাপী স্বীকৃত প্রশংসা ও গুরুত্বপূর্ণ উন্নয়নের বিষয়গুলিতে আন্তর্জাতিক ফোরামের পাশাপাশি বিশ্বব্যাংক গ্রুপে আমাদের জরুরি কাজকে ব্যাপকভাবে সমর্থন করতে পারবে।
মারি পঙ্গেস্ত বলেন- বিশ্বব্যাংকের এই গুরুত্বপূর্ণ পদে আমাকে নিয়োগদানের জন্য আমি বিশ্বব্যাংক কর্তপক্ষের কাছে চিরকৃতজ্ঞ। এটা আমার জন্য অত্যন্ত বড় সম্মানের বিষয়।
তিনি বহুবিধ বিশ্বব্যাপী আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসাবে অত্যন্ত সম্মানিত। তিনি বর্তমানে ওয়াশিংটন ডিসি-তে আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউটের (আইএফপিআরআই) বোর্ড অব ট্রাস্টিজের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং আবুধাবিতে আন্তর্জাতিক পূর্নবীকরণযোগ্য শক্তি সংস্থা ( আইআরইএনএ) এর জিওপলিটিক্সের জিওপলিটিক্স সম্পর্কিত গ্লোবাল কমিশনের উপদেষ্টা হিসাবে সক্রিয় রয়েছেন। তিনি টেকসই ওশান ইকোনমিকের উচ্চ স্তরের প্যানেলের বিশেষজ্ঞ গোষ্ঠীর সহ-সভাপতি, ডাব্লুএইচওর স্বাস্থ্য উদ্যোগের প্যানেল ইক্যুয়াল অ্যাক্সেস ইনিশিয়েটিভ ইন্দোনেশিয়ার লো কার্বন ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের কমিশনার এবং ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের ( আইসিসি) নির্বাহী বোর্ডের সদস্য।
উল্লেখ্য, যে ২০২০ সালের ১ লা মার্চ থেকে তিনি দায়িত্ব পালন করবেন।
আন্তর্জাতিক ডেস্ক
... বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী à¦... বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাওয়ার জন্য দীরà... বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্টের পদ হারানোর পর ডোনাল্ড ট্রাম্à... বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-বাইডেনের ভà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ত্রাণ তহবিলে এক কোটি ১২ লাখ টাকা অনুদাà... বিস্তারিত
... বিস্তারিত
PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত