বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৮ এএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ডাল, তৈলবীজ, মসলা জাতীয় ফসল ও ভুট্টা চাষের জন্য টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে ৪ শতাংশ মুনাফা হারে কৃষি বিনিয়োগ প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ১৩ জানুয়ারি ২০২০ইং তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনিয়োগ গ্রহীতাদের মধ্যে উক্ত বিনিয়োগের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহ্জাহান সিরাজ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী, জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান মোঃ সামছুদ্দোহা (শিমু), কোম্পানী সচিব মোঃ আবুল বাশার, ব্যাংকের সিএফও মোঃ জাফর ছাদেক, এফসিএ এবং এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মোঃ আব্দুর রহিম-সহ ব্যাংকের নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাংকের টাঙ্গাইল শাখার গ্রাহক রূপালী নকরেক, লিলি মাং সাং ও দানিয়েল কুবি, হালুয়াঘাট শাখার গ্রাহক লুইস তুষার চিসিম এবং হারুন ডিওয়া-কে বিনিয়োগ চেক প্রদান করা হয়।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত