এক কাপ চা ক্যাম্পেইন এর উদ্বোধন করলো পদ্মা ব্যাংক  

Bank Bima Shilpa    ০৩:৪১ পিএম, ২০২০-০১-০৯    1320


এক কাপ চা ক্যাম্পেইন এর উদ্বোধন করলো পদ্মা ব্যাংক  

শাখায় শাখায় গ্রাহক বৃদ্ধি এবং গ্রাহকদের ব্যাংকিং নানান দিক সম্পর্কে অবহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পদ্মা ব্যাংক লিমিটেড। শুরু করেছে ক্যাম্পেইন “এক কাপ চা- স্বচ্ছ ও সহজ ব্যাংকিং”, যার মূল উদ্দেশ্য গ্রাহকদের সঙ্গে ব্যাংক এর সম্পর্ক জোরদার করা।

এক কাপ চা” ক্যাম্পেইন এর আওতায় সম্মানিত গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের সম্পৃক্ততার  পাশাপাশি তাদের সামনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার চিত্র তুলে ধরা। স্বচ্ছ ও সহজ ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি সম্মানিত গ্রাহকদের নতুন বছরের শুভেচ্ছা জানানো এই ক্যাম্পেইন এর উদ্দেশ্য। পদ্মা ব্যাংকের ৫৭ শাখায় একযোগে পরিচালিত হয় এই ক্যাম্পেইন। রোববার শুরু হওয়া ক্যাম্পেইন শেষ 
হবে আজ ৯ জানুয়ারি, রোজ বৃহস্পতিবার। এছাড়া বছরব্যাপী এই ক্যাম্পেইন সারা দেশে চালু থাকবে।

বুধবার মতিঝিলের আইসিবি হেড অফিসে, পদ্মা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু-কে সঙ্গে নিয়ে এই ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংক এর পরিচালক ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন। আইসিবি-এর ব্যবস্থাপনা পরিচালক পদ্মা ব্যাংক এর টাউনহল মিটিং-এ একটি উদাহরণ হিসেবে এক কাপ চা ক্যাম্পেইন এর গল্প বলেন। ব্যাংক ম্যানেজমেন্ট এই থেকে উৎসাহিত হয়ে তা চালু করে। এই সময় দুই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

আইসিবি-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন বলেন, চতুর্থ প্রজন্মের এই ব্যাংকটি নতুন নতুন পদক্ষেপ নিয়ে ব্যাংকিং ইতিহাসে মাইলফলক সৃষ্টি করছে। যা আগামীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ক্যাম্পেইন এক কাপ চা এর মাধ্যমে গ্রাহক সেবা বৃদ্ধি ও নতুন গ্রাহক আকর্ষণ করার প্রয়াস সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত