শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৪:০৯ এএম
০৮ জানুয়ারি ২০২০ইং তারিখে অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর পরিচালক পর্ষদের ২৯২তম সভায় সর্বসম্মতিক্রমে মোঃ সানাউল্লাহ সাহিদ ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সভায় মোঃ হারুন মিয়া ও মোঃ আব্দুল বারেক পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
পরিচালক পর্ষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ সাহিদ ১৯৬৩ সালে ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাণিজ্যে স্নাতক সম্মান ডিগ্রী লাভের পর ব্যবসা-বাণিজ্য শুরু করেন। সানাউল্লাহ সাহিদ শাহ্জালাল ইসলামী ব্যাংক লিঃ এর একজন স্পন্সর শেয়ারহোল্ডার এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ভাইস-চেয়ারম্যান। তাছাড়া তিনি স্যামসাং ব্রান্ডের ইলেকট্রনিক্স পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রা ইন্টারন্যাশনাল লিঃ এর চেয়ারম্যান ও ইলেকট্রা কনজিউমার ইলেকট্রনিক্স লিমিটেড এবং ফেডারেল সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর পরিচালক। সাহিদ কাশমীর ক্যামিক্যাল কোং, সাজাওয়া ব্রাদার্স এবং ইলেকট্রা ফার্নিচার এর পার্টনার। ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্ততার কারনে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তিনি বহু সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।
নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান যুক্তরাজ্য ভিত্তিক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন মিয়া সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাধীন চন্দপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। তিনি লন্ডনস্থ এক্সচেঞ্জ কোম্পানী কুশিয়ারা ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং কুশিয়ারা ট্রাভেলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিঃ, কুশিয়ারা ক্যাশ এন্ড ক্যারী, বাংলা ফ্রোজেন ফুড লিঃ এর পরিচালক এবং প্রীতম ইন হোটেলের চেয়ারম্যান। তিনি বহু আর্থ-সামজিক প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন।
নবনির্বাচিত অপর ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক ১৯৬০ সালে চাঁদপুর জেলাধীন মতলব উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষা জীবন শেষ করার পর ব্যবসা শুরু করেন। মোঃ আব্দুল বারেক শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর একজন উদ্যোক্তা পরিচালক। তিনি আরজু ইলেকট্রনিক্স, জনি ইলেকট্রনিক্স এবং রনি ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী। তিনি দুই দশকের অধিক সময় সুনামের সাথে ব্যবসা বাণিজ্য করে আসছেন।
বিবিএস নিউজ ডেস্ক: এবি ব্যাংক পিএলসি.-এর পাগলা শাখা সম্প্রতি সম্পূর্ণ নতুন আঙ্গিকে উদ্বোধন করা হয়ে... বিস্তারিত
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিলà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
... বিস্তারিত
PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত