বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ এএম
আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের আওতায় সমাজের সর্বস্তরের মানুষের দোর গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
০২ জানুয়ারি ২০২০ইং তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা এজেন্ট ব্যাংকিং এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ, পরিচালকবৃন্দ মোঃ সানাউল্লাহ সাহিদ, ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, মোহাম্মদ ইউনুছ, ফকির আখতারুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম.
শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন, মিঞা কামরুল হাসান চৌধুরী ও ইমতিয়াজ ইউ. আহমেদ উপস্থিত ছিলেন।
১ম ধাপে দেশের ৫টি বিভাগে ১৫টি এজেন্ট আউটলেটের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে। আউটলেটগুলোর মধ্যে ঢাকা বিভাগে ৭টি, রাজশাহী বিভাগে ৫টি, খুলনা বিভাগে ১টি, বরিশাল বিভাগে ১টি এবং চট্টগ্রাম বিভিাগে ১টি রয়েছে। এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে গ্রাহকগণ নতুন হিসাব খোলা, টাকা উত্তোলন, টাকা জমা, রেমিটেন্স গ্রহণ, আমানত গ্রহণ, বিনিয়োগ সুবিধা প্রদান এবং বিভিন্ন ধরণের ইউটিলিটি বিল প্রদান-সহ সকল প্রকারের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জনাব আক্কাচ উদ্দিন মোল্লা বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ধারাবাহিকভাবে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে এজেন্ট ব্যাংকিং সেবা পৌঁছে দিবে। ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সেইভাবেই কাজ করছে।
আমরা আশা করছি শাহ্জালাল ইসলামী ব্যাংকের এই এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। তাছাড়া তিনি আরো বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক আন্তরিক সেবা, স্বচ্ছতা ও পরিপালন সংস্কৃতির মডেল। সঞ্চয় ও বিনিয়োগে সহায়তার মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষের আর্থিক সমৃদ্ধি অর্জনে এজেন্ট ব্যাংকিং সেবা সর্বোচ্চ সহযোগিতা করবে বলে তিনি বিশ্বাস করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম. শহীদুল ইসলাম বলেন, বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং সেবার পরিসর দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রমাগত গড়ে উঠছে এজেন্ট ব্যাংকিং। আর ঘরের কাছে ব্যাংকিং সেবা পাওয়ায় এই মাধ্যমের প্রতি সমাজের সর্বস্তরের মানুষের আস্থা দিন দিন বাড়ছে। তাছাড়া এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণও দিন দিন বাড়ছে। আমরা আশা করছি এই এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের দোর গোড়ায় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পণ্য বা সেবার মান পৌঁছে দিতে সক্ষম হব।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত