আগে ভুল উপলব্ধি করুক, পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: রুহানি

   ০৩:১২ পিএম, ২০১৯-০৬-০৩    767


আগে ভুল উপলব্ধি করুক, পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: রুহানি

কোনো পূর্বশর্ত ছাড়াই ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বৈঠকের আহ্বানকে পাত্তাই দিচ্ছে না ইরান। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, চুক্তি লঙ্ঘন করে যে দেশটি আলোচনার টেবিল ছেড়ে চলে গেছে, আগে তাদের ভুল উপলব্ধি করতে হবে- পরে আলোচনা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ প্রতিক্রিয়া জানান তিনি।

রোববার রাতে ইরানের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে এক আলোচনায় অংশ নিয়ে প্রেসিডেন্ট রুহানি বলেন, আলোচনার পথ ছেড়ে যুক্তরাষ্ট্র যে ভুল পথে চলছে, এটি উপলব্ধি না করা পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে তেহরান কোনো আলোচনায় বসবে না।

প্রসঙ্গত রোববার ইরান ইস্যুতে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন কোনো পূর্বশর্ত ছাড়াই ইরানের সঙ্গে বৈঠক করতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্র এ ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে চাপ প্রয়োগ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের এ শীর্ষ কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্র পূর্বশর্ত ছাড়াই কথোপকথনে অংশগ্রহণ করতে প্রস্তুত। আমরা ইরানের নেতাদের সঙ্গে বসতে প্রস্তুত।

কিন্তু পম্পেও এটিও স্পষ্ট করেন যে, ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি হলেও এই ইসলামী প্রজাতন্ত্র ও বিপ্লবী শক্তির ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস আরাকচি জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের সময়ও ইরানের ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। কাজেই বোঝা যায়, পম্পেও মুখে যা-ই বলুন, ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

আর মার্কিন নীতিতে পরিবর্তন না আসা পর্যন্ত তাদের সঙ্গে আলোচনায় বসা সম্ভব নয়।

 

সূত্র: যুগান্তর


রিটেলেড নিউজ

 বাইডেনের জয়, এখনও নীরব অনেক বিশ্বনেতা

বাইডেনের জয়, এখনও নীরব অনেক বিশ্বনেতা

Bank Bima Shilpa

আন্তর্জাতিক ডেস্ক      যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী ... বিস্তারিত

 বাইডেন জিতলেন, এবার যা হবে

বাইডেন জিতলেন, এবার যা হবে

Bank Bima Shilpa

      আন্তর্জাতিক ডেস্ক      যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাওয়ার জন্য দীর... বিস্তারিত

মার্কিন প্রেসিডেন্টের পদ হারানোর পর ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে যেতে হতে পা

মার্কিন প্রেসিডেন্টের পদ হারানোর পর ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে যেতে হতে পা

Bank Bima Shilpa

      আন্তর্জাতিক ডেস্ক         মার্কিন প্রেসিডেন্টের পদ হারানোর পর ডোনাল্ড ট্রাম্... বিস্তারিত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে

Bank Bima Shilpa

  আন্তর্জাতিক ডেস্ক     মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-বাইডেনের ভ... বিস্তারিত

জাতিসংঘের কর্মীদের একদিনের বেতন দিলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

জাতিসংঘের কর্মীদের একদিনের বেতন দিলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

Bank Bima Shilpa

   নিজস্ব প্রতিবেদক    প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ত্রাণ তহবিলে এক কোটি ১২ লাখ টাকা অনুদা... বিস্তারিত

চেন্নাইয়ে ডিজিটাল ব্যাংকিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

চেন্নাইয়ে ডিজিটাল ব্যাংকিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

আর্ন্তজাতিক ডেস্ক ভারতীয় সাইবার ক্রাইম এবং সাইবারলেজ সম্পর্কে সচেতনতা তৈরিতে নিযুক্ত একটি অলা... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত