আবাসন মেলায় স্বল্প সুদে গৃহঋণ দিচ্ছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

Bank Bima Shilpa    ০৪:৩০ পিএম, ২০১৯-১২-২৮    1186


আবাসন মেলায় স্বল্প সুদে গৃহঋণ দিচ্ছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

 

নিজস্ব প্রতিবেদক    
 
শীতকালীন আবাসন মেলায় স্বল্প সুদে গৃহঋণ দিচ্ছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানভেদে ৯ থেকে ১১ শতাংশ সুদে গৃহঋণ দেয়া হচ্ছে।

 বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে পাঁচ দিনব্যাপী শীতকালীন রিহ্যাব ফেয়ার-২০১৯। গত বুধবার শুরু হওয়া এ মেলা চলবে আজ শনিবার রাত ৯টা পর্যন্ত।

এ মেলায়  ঋণ সরবরাহকারী ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো গ্রাহক ও দর্শনার্থীদের গৃহঋণ সম্পর্কে বিভিন্ন তথ্য দিচ্ছে। কোন ব্যাংকের ঋণে সুদ কত, এর সঙ্গে অন্য কোনো সার্ভিস চার্জ রয়েছে কি না, তা জানতে এসব স্টলে ভিড় করছেন দর্শনার্থীরা।

মেলায় মিলছে স্বল্প সুদে গৃহঋণ
মেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার আবাসন মেলায় সর্বনিম্ন সাড়ে ৯ শতাংশ সুদে গৃহঋণ দিচ্ছে বেসরকারি ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। সর্বোচ্চ সহজ শর্তে ২ কোটি টাকা ঋণ দিচ্ছে প্রতিষ্ঠানটি। ‘আমার বাড়ি’ নামের প্রকল্পে হিডেন চার্জ ছাড়াই গৃহঋণ দিচ্ছে আইএফআইসি ব্যাংক। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত চার হাজার কোটি টাকা সহজ শর্তে গৃহঋণ দিয়েছে বলে দাবি করছে।

ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে ৯ দশমিক ৯০ শতাংশ সুদে ঋণ দিচ্ছে সিটি ব্যাংক। তবে কনস্ট্রাকশনের ক্ষেত্রে সুদ হার ১০ শতাংশ। মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি প্রসেসিং ফি-তে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। বেসরকারি ব্র্যাক ব্যাংক দিচ্ছে ১০ শতাংশ সুদহারে গৃহঋণ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গৃহঋণ সুদহার সাড়ে ১০ শতাংশ।

Mela-(2)

মেলায় বিভিন্ন ঋণের তথ্য দিচ্ছে বেসরকারি প্রাইম ব্যাংক। প্রতিষ্ঠানটি সাড়ে ১০ শতাংশ সুদহারে গৃহঋণ দিচ্ছে। এছাড়া ব্যাংক এশিয়ার গৃহঋণে সুদহার ১১ শতাংশ এবং স্ট্যান্ডার্ড ব্যাংক দিচ্ছে ১১ শতাংশ সুদে।

আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইডিএলসি সার্ভিস হোল্ডারদের জন্য প্রায় ১১ ও ব্যবসায়ীদের জন্য ১১ দশমিক ৪৯ শতাংশ সুদে গৃহঋণ দিচ্ছে। লংকা বাংলা ফাইন্যান্স ১১ দশমিক ৪৯, ন্যাশনাল হাউজিং ১১ এবং আইপিডিসি ১১ শতাংশ সুদে ঋণ দিচ্ছে। আর আইএফআইসির সুদহার ১০ থেকে ১১ শতাংশ।


 মেলায় এসেছেন বেসরকারি চাকরিজীবী জাহাঙ্গীর আলম। তিনি জানান, আমাদের মতো চাকরিজীবীদের বড় অংকের টাকা দিয়ে বাড়ি কেনা সম্ভব নয়। তাই ব্যাংক ঋণ আমাদের ভরসা।

তিনি বলেন, মেলায় একসঙ্গে অনেক প্রতিষ্ঠান রয়েছে।

Mela-(2)

এখানে কোন প্রতিষ্ঠান কত টাকা সুদে ঋণ দিচ্ছে তা যাচাই-বাছাই করছি। পাশাপাশি তারা কী শর্ত দিচ্ছে তা-ও জানার চেষ্টা করছি।

পাঁচ দিনব্যাপী এ শীতকালীন মেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম। ২৪ ডিসেম্বর শুরু হওয়া পাঁচ দিনের এই আবাসন মেলা চলবে শনিবার পর্যন্ত৷

মেলায় আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ২৩০টি স্টল দিয়েছে। এসব স্টলে সরাসরি ফ্ল্যাট ও প্লট বুকিং দেয়ার সুযোগ রয়েছে। বুকিং দিলে নগদ অর্থছাড়ের পাশাপাশি মিলছে আকর্ষণীয় উপহার। কিস্তিতে ফ্ল্যাট-প্লট বুকিং দেয়ার সুযোগও রয়েছে। এর বাইরে মেলায় ৩০টি নির্মাণসামগ্রী উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বৈদ্যুতিক সামগ্রী, গৃহ সাজানোর সরঞ্জামাদি, টাইল্স ও সিরামিক্স পণ্যও রয়েছে।

আবাসন খাতে ঋণ সরবরাহকারী ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও অংশ নিয়েছে মেলায়। গৃহঋণের পরিমাণ ও প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিচ্ছে এসব প্রতিষ্ঠান।

Mela-(2)

দর্শনার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন। প্রতিবারের মতো এবারের মেলায় প্রবেশে দুই ধরনের টিকিট রয়েছে। একবার প্রবেশের টিকিটের মূল্য ৫০ টাকা। তবে পাঁচ দিনের মেলায় প্রতিদিন প্রবেশের মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ১০০ টাকা। টিকিটের র‌্যাফল ড্রতে থাকবে আকর্ষণীয় পুরস্কার। টিকিটের অর্থ দুস্থদের সাহায্যে ব্যয় করা হবে বলে জানিয়েছে রিহ্যাব।


রিটেলেড নিউজ

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ  বীমা কোম্পানী  এশিয়া প্যাসিফিক জেনারেল ইন... বিস্তারিত

জাফর আহমেদ বিএপিএলসি‘র সদস্য নির্বাচিত হওয়ায় পিপলস্ ইন্স্যুরেন্স পরিবারের শুভেচ্ছা

জাফর আহমেদ বিএপিএলসি‘র সদস্য নির্বাচিত হওয়ায় পিপলস্ ইন্স্যুরেন্স পরিবারের শুভেচ্ছা

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: সম্প্রতি পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী বাংলাদ... বিস্তারিত

তারেক রহমান এর সঙ্গে পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম’র সাক্ষাৎ

তারেক রহমান এর সঙ্গে পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম’র সাক্ষাৎ

Bank Bima Shilpa

সংবাদ বিজ্ঞপ্তি: গুলশানে বিএনপি’র চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ার... বিস্তারিত

ন্যাশনাল লাইফ পিএলসি’র ৪০তম এজিএমএ ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল লাইফ পিএলসি’র ৪০তম এজিএমএ ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের কোম্পানী  ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স... বিস্তারিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী  কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি&... বিস্তারিত

ডেসকো পরিচালনা পর্ষদের ৫০০ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ডেসকো পরিচালনা পর্ষদের ৫০০ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক:ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)'র ৫০০তম পরিচালনা পর্ষদ  সভা ... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত