বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ এএম
২৪ ডিসেম্বর ২০১৯ইং তারিখে মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ১৩২তম শাখা হিসেবে সাটুরিয়া শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মঈনুদ্দীন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উক্ত শাখা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের জনসংযোগ এবং ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মোঃ সামছুদ্দোহা সিমু, ব্যাংকের মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক শেখ আজমুল ইসলাম, সাটুরিয়া শাখার ব্যবস্থাপক মোঃ রাজিবুল ইসলাম এবং আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন-সহ স্থানীয় শিল্পপতি এবং ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এস. এম. মঈনুদ্দীন চৌধুরী ব্যাংকের জনপ্রিয় আমানত এবং বিনিয়োগ প্রকল্প সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে বলেন, একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতার ভিত তৈরির লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক জনগণের দোঁরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।
সে লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি জেলা, উপজেলা এবং শহরতলীতে শাখা স্থাপনের মাধ্যমে সর্বস্তরের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সাটুরিয়া অঞ্চলের অর্থনীতি কৃষি এবং শিল্প নির্ভর, তাই কৃষি পণ্যের উৎপাদনে কৃষি ভিত্তিক শিল্পে এবং ক্ষুদ্র-মাঝারী শিল্প বাণিজ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক বিনিয়োগ করবে বলে তিনি জানান।
সভাপতির বক্তব্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক সময়োপযোগী এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমান সম্পন্ন ব্যাংকিং সেবা প্রদান করে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। অত্র অঞ্চলের শিল্প-বাণিজ্যের উন্নয়নে এ ব্যাংক যথাসম্ভব বিনিয়োগ করবে বলে তিনি জানান।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত