বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৯ এএম
ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড এর ৪১তম বার্ষিক সাধারণ সভা ২৪/১২/২০১৯ ইং তারিখ মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে “টিসিবি অডিটরিয়াম” টিসিবি ভবন ১ কাওরান বাজার, ঢাকায় কোম্পানীর চেয়ারম্যান শেখ কবির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ২০১৮-১৯ হিসাব বর্ষের আয় ব্যয় উপস্থাপন সহ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, কার্য-বিবরণী অবহিতকরণ, পরিচালক নির্বাচন, স্বতন্ত্র পরিচালক নিয়োগের অনুমোদন, অডিটর নিয়োগ ও ফি নির্ধারণ সহ শেয়ার হোল্ডারদের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য কোম্পানীর ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত কোম্পানীর সর্বমোট উৎপাদন হয়েছে ৫৫ লক্ষ ৪৯ হাজার ৫৫০ কেজি। উক্ত বছরে কোম্পানীর কর পরবর্তী নীট মুনাফা হয়েছে ১৩ কোটি ৬৪ লক্ষ ১০২ টাকা। ইপিএস দাড়িয়েছে ২০.৬৭ টাকা। নীট বিক্রয় পরিমান দাড়িয়েছে ১,১৯০.৯০ মিলিয়ন টাকা।
ভবিষ্যতে কোম্পানীর ধারাবাহিক মুনাফা, লভ্যাংশ ধরে রাখা এবং ব্যবসা আরো বৃদ্ধির জন্য কোম্পানীর চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করে শেয়ার হোল্ডার সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক, বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার সহ কোম্পানীর কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সুষ্ঠভাবে পরিচালনা করেন কোম্পানী সচিব মো: লোকমান হোসেন।
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত