শিশুদের অ্যাপে সতর্ক হচ্ছে অ্যাপল

   ০১:৪৩ পিএম, ২০১৯-০৬-০৩    986


শিশুদের অ্যাপে সতর্ক হচ্ছে অ্যাপল

নিজেদের অ্যাপের জন্য ‘অ্যাড ট্র্যাকিং’ সীমিত করতে কিছু পদক্ষেপ নিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। তবে এই প্রক্রিয়া পুরোপুরি ত্রুটিমুক্ত নয় বলে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ। অ্যাড ট্র্যাকিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে থার্ড-পার্টি প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের ব্রাউজিং, শেয়ারিং ও অন্যান্য তথ্য সংগ্রহ ও শেয়ার করে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাপ বিক্রেতা ও বিপণনকারীরাও রয়েছে।
তবে অ্যাড ট্র্যাকিং শিশুদের ক্ষেত্রে সমস্যা হয়ে উঠছে। বিজ্ঞাপনের কারণে শিশুরা বেশি আক্রমণের শিকার হয় বলে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, শিশুদের অ্যাপে থার্ড-পার্টি ট্র্যাকিংয়ে নতুন সীমাবদ্ধতা আনতে পরিকল্পনা করছে অ্যাপল। আজ সোমবার শুরু হতে যাওয়া ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডাব্লিউডাব্লিউডিসি) ২০১৯- এ এই ঘোষণা আসতে পারে। খবর বিডিনিউজের।
ব্যবহারকারীদের থেকে নেওয়া তথ্য ব্যবহার করে তাদের আগ্রহ অনুযায়ী ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে লক্ষ্য নির্ধারণ করতে পারে। বিষয়টি অনেকটা এরকম, যে কেউ যদি পাখি নিয়ে সার্চ করেন তবে তিনি দুরবিন নিয়ে বিজ্ঞাপন দেখা শুরু করবেন। আইফোন থেকে ঠিক কী পরিমাণ ডাটা থার্ড পার্টির কাছে যাচ্ছে, তা নিয়ে সামপ্রতিক সময়ে বেশ কিছু প্রতিবেদনও হয়েছে।
শিশুরা ফোনে কী করছে তা পর্যবেক্ষণে মা-বাবাকে সহায়তা করা অ্যাপগুলোর ওপর এপ্রিলে নিষেধাজ্ঞা দিয়ে অ্যাপল নতুন উদ্বেগের জন্ম দেয়। তবে এখনও এ বিষয়ে অ্যাপলের পদক্ষেপ কী হবে তা নিয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। এজন্য আজ সোমবার সম্মেলন শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

সূত্র: দৈনিক আজাদী


রিটেলেড নিউজ

করোনাভাইরাস : রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে বাড়াতে পারেন

করোনাভাইরাস : রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে বাড়াতে পারেন

Bank Bima Shilpa

এস এম নুরুজ্জামান : মূখ্য নির্বাহী কর্মকর্তা, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যুগের পর যুগ প্রকৃতি... বিস্তারিত

পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা জানা যাবে এই গুগল টুলে

পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা জানা যাবে এই গুগল টুলে

কিছুদিন ধরেই অনেকের পাসওয়ার্ড হ্যাক হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে। আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে ... বিস্তারিত

স্মার্টফোনের জন্য যে অ্যাপ ক্ষতিকর

স্মার্টফোনের জন্য যে অ্যাপ ক্ষতিকর

সাধারণত প্লেস্টোর বা অ্যাপ স্টোরে নানা ধরনের অ্যাপ উন্মুক্ত থাকে ব্যবহারকারীদের জন্য। বেশির ভাগ ... বিস্তারিত

ঘড়ির দেওয়া প্রেসক্রিপশন গ্রাহ্য হবে ডাক্তারের কাছে

ঘড়ির দেওয়া প্রেসক্রিপশন গ্রাহ্য হবে ডাক্তারের কাছে

ডাক্তার ও রোগীর মধ্যে সেতুবন্ধন করবে অ্যাপেল ওয়াচ সিরিজ ফোর। কমবেশি সকলেরই প্রায় জানা, অ্যাপেল ওয়... বিস্তারিত

ফোনে কী করছেন জানালেই অর্থ দেবে ফেসবুক!

ফোনে কী করছেন জানালেই অর্থ দেবে ফেসবুক!

আপনি স্মার্টফোনে কী করছেন, সে তথ্য কিনবে ফেসবুক। ‘স্টাডি’ নামে নতুন একটি অ্যাপ দিয়ে ফোন ব্যবহা... বিস্তারিত

পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করা হবে মহাআকাশযান চালাতে

পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করা হবে মহাআকাশযান চালাতে

উপগ্রহ কক্ষপথ ও মহাকাশে মহাকাশযান পাঠানোর জন্য সাধারণত বিশেষ তরল জ্বালানি হাইড্রাজিন ব্যবহার কর... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত