বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩০ এএম
ব্যাক বীমা শিল্প প্রতিবেদক :
আজ ১৮ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় বরিশাল ক্লাবে সোনারগাঁও টেক্সটাইলস্ লিমিটেডের ৩৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানী চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানীর পরিচালক আবরার রহমান খান, রোজী রহমান, মজিবর রহমান খান, ব্যবস্থাপানা পরিচালক বজলুর রহমান খানসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। উপস্থিত শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। কোম্পানী ব্যবসা অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে শেয়ারহোল্ডাররা বক্তব্য প্রদান করেন। কোম্পানী চেয়ারম্যান কোম্পানী অব্যাহত সাফল্যে কোম্পানীর পরিচালক, কর্মকর্তা কর্মচারী ও শেয়ারহোল্ডারদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ
করেন।
আইন এবং নিয়ম মোতাবেক প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভ করে পুঁজিবাজারে শেয়ার ক্রয় বিক্রয় করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে ব্যবসা সফল কোম্পানীতে রুপান্তরিত হয়ে কর্মহীন মানুষ পাচ্ছে কর্মসংস্থানের সুযোগ বিনিয়োগকারী পাচ্ছে তাদের ধারাবাহিক লভ্যাংশ যার ফলশ্রুতীতে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে এ পর্যন্ত বিনিয়োগকারীদের ১২১ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ শেয়ার লভ্যাংশ প্রদান করতে সক্ষম হয়েছে। পরিচালনা পর্ষদে রয়েছে এক ঝাঁক বুদ্ধীদিপ্ত এবং চৌকস পরিচালক যাদের পরিচালনায় বাংলাদেশের টেক্সটাইল জগতে সোনারগাওঁ টেক্সটাইল মাথা উঁচু করে নিজস্ব স্বকিয়তায় স্ব-মহিমায় শিল্প জগতে নিজের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটির ২০১৯ সালের জুন ক্লোজিং-এ মোট সম্পদ দাড়িয়েছে ১৭৯ কোটি ২৬ লাখ টাকা যা ২০১৮ সালের জুন ক্লোজিং এ ছিল ১৬৯ কোটি ৯৫ লাখ টাকা। অর্থ্যাৎ ২০১৯ জুন ক্লোজিং এ প্রতিষ্ঠানটির মোট সম্পদ ৯ কোটি ৩১ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। ২০১৯ জুন কেøাজিং এ মোট লাভ হয়েছে ১৫ কোটি ৪৩ লাখ টাকা যা ২০১৮ জুন ক্লোজিং এ হয়েছিল ১৩ কোটি ৩১ লাখ টাকা। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির মোট ব্যবসা বৃদ্ধি পেয়েছে ২ কোটি ১৩ লাখ টাকা। ২০১৯ জুন ক্লোজিং টার্নওভার হয়েছে ৮৫ কোটি ৬১ লাখ টাকা যা আগের বছর ছিল ৭৯ কোটি ৩৬ লাখ টাকা। প্রতিষ্ঠানটির ২০১৯ সালে টার্নওভার বৃদ্ধি পেয়েছে ৬ কোটি ২৫ লাখ টাকা। ২০১৯ জুন ক্লোজিং এ পরিচালন মুনাফা হয়েছে ৩ কোটি ২লাখ টাকা যা ২০১৮ তে ছিল ১ কোটি ৯০ লাখ টাকা। প্রতিষ্ঠানটির ২০১৯ পরিচালন মুনাফা বৃদ্ধি পেয়েছে ১ কোটি ১২ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটির ২০১৯ জুন ক্লোজিং এ শেয়ার প্রতি আয় হয়েছে ০.৯৩ পয়সা, শেয়ার হোল্ডার ইকুইটি ৭৭ কোটি ৯২ লাখ টাকা রিটেন্ড আর্নিং বৃদ্ধি পেয়ে হয়েছে ৩ কোটি ৯৬ লাখ টাকা এবং বিনিয়োগকারিদের ৩% নগদ লভ্যাংশ প্রদান করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// নন লাইফ বীমা কোম্পানী গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অন... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত