শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৪:১৪ এএম
আহম্মেদ আলী খান; গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জের বিসিক শিল্প মালিক কল্যাণ সমিতির আয়োজনে ব্যবসায়ীদের দাবী পূরণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৫ই ডিসেম্বর সকাল ১১ টায় গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে বিসিক শিল্প নগরী এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ বিসিক শিল্প মালিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ঘণ্টাব্যাপি ব্যবসায়ীদের দাবী-পূরণে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ও আলফা ফার্নিচারের স্বত্ত্বাধিকারী মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি ও সৈয়দ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্ত্বাধিকারী সৈয়দ মুরাদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও মোহুরোননেছা বেকারীর স্বত্ত্বাধিকারী মোঃ আকবর আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ও শরীফ ফার্নিচারের স্বত্ত্বাধিকারী মোঃ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও হুসাইন ইন্ডাস্ট্রির স্বত্ত্বাধিকারী মোঃ নূরুল আহ্সান (হুসাইন), দপ্তর ও অর্থ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, ক্রিড়া সম্পাদক ও মেসার্স শিকদার রাইচ মিলের স্বত্ত্বাধিকারী মিজবা উদ্দিন সিকদার, সদস্য ও খন্দকার মেটালের স্বত্ত্বাধিকারী রহিমা বেগম প্রমূখ।
বক্তব্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) গোপালগঞ্জে সার্ভিস চার্জ প্রতি বর্গফুট হিসেবে ৩ টাকা বাতিল করে আগের মতো প্রতি বর্গফুট ১.৫০ টাকা হারে নিতে হবে। তারা আরো বলেন, সার্ভিস চার্জ দিচ্ছি কিন্তু মানসম্মত সেবা পাচ্ছি না, রাস্তাঘাট, ড্রেনের বেহাল দশা, ঠিকমতো পৌরসভার পানি শিল্প কারখানাগুলোতে পাচ্ছি না, ত্রুটিপূর্ণ সড়কবাতি না থাকা ইত্যাদির কারণে শিল্পকারখানাগুলো চালাতে দুষ্কর হয়ে পড়েছে। অতি শ্রীঘ্রই এ সমস্যাগুলো সমাধান করে শিল্প প্রতিষ্ঠানগুলোতে উৎপাদনমুখী করতে হবে।
বক্তারা আরো বলেন, আমরা যারা গোপালগঞ্জের শিল্প নগরীর ব্যবসায়ী তারা বেশির ভাগ ব্যাংকের লোন নিয়ে ব্যবসা করছি। যদি আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হই তাহলে আমাদের ব্যবসায় প্রচুর লোকসান হবে। তাই আমরা গোপালগঞ্জ বিসিক শিল্প নগরে ব্যবসায়িক মালিক সমিতির পক্ষ থেকে বিসিক এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাই, যাতে আমাদের দাবীগুলো মেনে নিয়ে ব্যবসায়িদের ক্ষতির হাত থেকে রক্ষা করবেন।
এছাড়া প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন ভাই ভাই বেকারীর স্বত্ত্বাধিকারী মোঃ হেকমত আলী কাজী, গোলাপ ফুল মুড়ি মিলের স্বত্ত্বাধিকারী দীনেশ কুন্ডু, আদর্শ বেকারীর স্বত্ত্বাধিকারী হিযবুল গাজী, সাব্বির ফুড এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী মোঃ জালাল খাঁন সহ কলকারখানার শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীবৃন্দ।
... বিস্তারিত
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্à¦... বিস্তারিত
আফজাল হোসেন, বিশেষ প্রতিনিধি: কুমিল্লার কংশনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে বইমেলা। গতকাল সোমবার পà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কলসকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠী নাগরিক সমাজ, ঢাà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলাধীন ৮ নং নলুয়া ইউনিয়নের আফালকাঠী জয়নাল আবেদিন মাà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার অন্তর্গত কলসকাঠী ইউনিয়নের ঢাকায় বসবাসরত নাগরিকদà§... বিস্তারিত
... বিস্তারিত
PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত