মীরসরাইয়ে শাহ্জালাল ব্যাংকের ১৩১তম শাখার উদ্বোধন

Bank Bima Shilpa    ০৯:৩১ পিএম, ২০১৯-১২-১২    1555


মীরসরাইয়ে শাহ্জালাল ব্যাংকের ১৩১তম শাখার উদ্বোধন


চট্টগ্রামের মীরসরাইয়ে শাহ্জালাল ইসরামী ব্যাংক লিমিটেড এর ১৩১তম শাখা হিসেবে মীরসরাই শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ১২ ডিসেম্বর ২০১৯ইং তারিখে ব্যাংকের পরিচালক আলহাজ্ব মোঃ সানাউল্লাহ সাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাত লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম এবং নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রকিবুর রহমান (টুটুল) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যদের ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জনাব খন্দকার রফিক উজ জামান, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক রাশেদ সারওয়ার, জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান মোঃ সামছুদ্দোহা (সিমু), মীরসরাই পৌরসভার সাবেক পৌরপ্রশাসক আজহারুল হক চৌধুরী, মীরসরাই শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শরীফুল ইসলাম-সহ ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ সানাউল্লাহ সাহিদ বলেন, মীরসরাই এই চট্টগ্রাম জেলার অন্যতম বাণিজ্যিক গুরুত্বপূর্ণ এলাকা। শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই এলাকায় অধিক পরিমাণে বিনিয়োগ করে অত্র এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা পোষণ করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম. শহীদুল ইসলাম বলেন, দেশের অর্থনীতিকে বেগবান করা এবং অধিকহারে জনগণকে ব্যাংকিং সেবার আওতায় আনয়নের লক্ষ্যেই শাহ্জালাল ইসলামী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে নতুন শাখা সম্প্রসারণের কাজ অব্যাহত রাখা হয়েছে। 

বিশেষ অতিথি হিসেবে জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাত লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর আলম বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক একটি আন্তর্জাতিকমানের ব্যাংক। এই ব্যাংকের প্রদত্ত সকল সেবায় আমরা অত্যন্ত সন্তুুষ্ট। 

নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রকিবুর রহমান (টুটুল) বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংকের সব প্রডাক্ট অত্যন্ত আকর্ষণীয়। আমরা আশা করবো শাহ্জালাল ইসলামী ব্যাংক এই মীরসরাই এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শ্রমঘন শিল্পে বিনিয়োগ আরো অধিক পরিমাণে বৃদ্ধি করবে। এতে করে দেশের বেকার সমস্যা কিছুটা হলেও দূরীভূত হবে।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে শাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দো’য়া মাহফিলের আয়োজন করা হয়।
 


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত