বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ এএম
সারাদিন হাড়ভাঙা পরিশ্রমের পর ঘুমাতে গেছেন। অথচ নিজের ঘুমও পর্যাপ্ত হলো না, সঙ্গীও চটে লাল। কারণ, আপনার নাক ডাকা। এই সমস্যা প্রায় প্রতিটি ঘরেই এখন জাঁকিয়ে বসেছে। কিন্তু মুক্তির পথটি প্রায় কেউই জানেন না।
আবার উল্টোটাও হতে পারে। ঘুমের সময় সঙ্গীর নাক ডাকায় বিরক্ত হওয়াটাই অভ্যাসে দাঁড়িয়ে গেছে অনেকের। শত অনুরোধ-উপরোধেও সমস্যা মেটে না। শেষ পর্যন্ত নিজেই অন্য ঘরে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হতে হয়। এভাবে হয়তো রাত কাটিয়ে দেওয়াটাই অনেকের রুটিন হয়ে দাঁড়িয়েছে।
নাক ডাকার অভ্যাসকে খুব একটা নিরাপদ বলে ভাবতে রাজি নন চিকিৎসকরাও।
শ্বাস-প্রশ্বাসের অসুবিধা ছাড়াও স্লিপ অ্যাপনিয়াকেও এই অতিরিক্ত নাক ডাকার কারণ হিসেবে চিহ্নিত করছেন তারা। চিকিৎসকদের মতে, স্লিপ অ্যাপনিয়ার কারণেও নাক ডাকার সমস্যা আসতে পারে, যা বাড়িয়ে তুলছে হৃদরোগ। ডেকে আনছে মৃত্যুর ঝুঁকি।
চিকিৎসকদের মতে, ন্যাজাল প্যাসেজে অতিরিক্ত মিউকাস জমে যাওয়ার কারণে ঘুমের সময় নাক ডাকার ঘটনা ঘটে। এছাড়া স্লিপ অ্যাপনিয়ার কারণেও অনেক সময়ে নাক ডাকে। সোজা ভাবে বললে নাক ও গলার মধ্যে দিয়ে বায়ু চলাচলে বাধার সৃষ্টি হলেই গোটা শ্বাসযন্ত্রে এক ধরনের কম্পন তৈরি হয়। সে ক্ষেত্রে নাকডাকা এক ধরনের সঙ্কেতও।
স্লিপ অ্যাপনিয়া বা নাক ডাকার সমস্যাকে অবহেলা করা বোকামি। তাই চিকিৎসকের পরামর্শ নিন অবশ্যই। তবে কিছু নিয়ম মেনে চললে নাক ডাকার সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়। জানেন কী কী কৌশলে নিয়ন্ত্রণে থাকবে এই অভ্যাস?
ওজন ঝরান দ্রুত। অফিস থেকে ফেরার পথে কিছুটা পথ হাঁটুন। নজর দিন ডায়েটেও। ভাজাপোড়া জাতীয় খাবারের প্রতি লোভ কমান। বরং বাড়িয়ে দিন ফল বা ফলের রস খাওয়া।
মদ্যপান নাক ডাকার অন্যতম ট্রিগার। মদে আসক্তি থাকলে তা নিয়ন্ত্রণে আনুন। তালিকা থেকে বাদ দিন কফিও।
এক দিকে পাশ ফিরে ঘুমালে নাক ডাকার সমস্যা অনেকটা হ্রাস পায়। তাই চিত হয়ে শোবার অভ্যেস থাকলে তা বদলে ফেলতে হবে। আপনার সঙ্গীকেও বলুন, তার ঘুমে ব্যাঘাত ঘটলে আপনাকে পাশ ফিরিয়ে দিতে। প্রথম কয়েক দিন সমস্যা হবে, তারপর অভ্যেস হয়ে যাবে।
ঘুমাতে যাওয়ার আগে ভারী খাওয়ার খাবার অভ্যাস ত্যাগ করুন। ঘুরিয়ে বললে, রাতের খাবার খেয়েই শুতে যাবেন না। হাতে আড়াই ঘণ্টা সময় নিয়ে রাতের খাওয়া সারুন।
গলা ব্যাথা জাতীয় সমস্যায় সেডাটিভ জাতীয় ওষুধ এড়িয়ে চলুন। দেখা গেছে এই ধরনের সেডাটিভগুলি গলার পেশীগুলিকে সাময়িক আরাম দিলেও এর প্রভাবে নাক ডাকা বেড়ে যায় কয়েক গুণ।
সূত্র: কালেরকণ্ঠ
বিবিএস ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সাথে স্মার্ট ইজিহেলথ এর মধ্যে একটি সম... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস (জিডি... বিস্তারিত
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও মিডল্যান্ড ব্যাংক পিএলসি এর মধ্যে অদ্য ১৬ মে ২০২৪ ব্যাং... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারী বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক সম্প্রতি শা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদন : গ্রীন ডেল্টা ড্রাগন এনহ্যান্সড ব্লু চিপ গ্রোথ ফান্ড (জিডিডি ইবিসিজিএফ) এর ‘ট্... বিস্তারিত
ডেস্ক রিপোর্ট: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ এর সাথে গ্রুপ বীমা... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত