আল-আরাফাহ্ ব্যাংক নিয়ে এলো দেশের প্রথম শরীয়াহ্ভিত্তিক ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘ইসলামিক ওয়ালেট’

Bank Bima Shilpa    ০৬:৫২ পিএম, ২০১৯-১২-১০    713


আল-আরাফাহ্ ব্যাংক নিয়ে এলো দেশের প্রথম শরীয়াহ্ভিত্তিক ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘ইসলামিক ওয়ালেট’

 

মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল সেবা নিয়ে গ্রাহকের লেনদেনকে আরও সহজ করে তুলতে ডি-মানি বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায় ‘ইসলামিক ওয়ালেট’ সেবা নিয়ে এলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। মোবাইল ফোনে শরীয়াহ্ ভিত্তিক লেনদেনের ক্ষেত্রে দেশে এটিই প্রথম সেবা। প্রতিদিনের লেনদেন, বিল পরিশোধ, একাউন্ট পরিচালনা থেকে শুরু করে সব ধরনের আর্থিক লেনদেনের সুবিধা দেবে ‘ইসলামিক ওয়ালেট’। 

১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার রাজধানীর লা মেরিডিয়েন হোটেলের গ্র্যান্ড বলরুমে ইসলামিক ওয়ালেট উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। এ সময় ইসলামিক ফিন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ড (আইএফএসবি) এর সম্মানিত কাউন্সিলরবৃন্দ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর,  উপদেষ্টা এবং নির্বাহীবৃন্দ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালকবৃন্দ, উপব্যবস্থাপনা পরিচালকগণ, নির্বাহীবৃন্দ, গ্রাহক ও মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিটিও সৈয়দ মাসুদুুল বারী এবং ইসলামিক ওয়ালেট-এর স্ট্র্যাটেজিক পার্টনার ডি মানি বাংলাদেশ লিমিটেড এর কো-ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর আরেফ আর বশির নতুন ওয়ালেটের পরিচিতি তুলে ধরেন। 

সম্পূর্ণভাবে ইসলামিক শরীয়াহ্ নীতি অবলম্বন করে নতুন এই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে গ্রাহক তার মোবাইল ফোনের মাধ্যমে নগদ টাকা উত্তোলন, জমা, ট্রান্সফার ইত্যাদি লেনদেন করতে পারবেন। এছাড়া খুব সহজেই মোবাইল ফোন থেকে বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ গৃহস্থালির অন্যান্য বিল (ইউটিলিটি বিল) পরিশোধ করা যাবে। ইসলামিক ওয়ালেট সার্ভিসের মাধ্যমে এয়ার টিকিটসহ বিভিন্ন পরিবহনের টিকেট কেনা, টিউশন ফি পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট, কিউআর স্ক্যান পেমেন্ট, মোবাইল একাউন্ট রিচার্জ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট ইত্যাদি নানামূখী সেবা উপভোগ করা যাবে। ব্যাংক অ্যাকাউন্ট ইন্টিগ্রেশন ফিচার সংযুক্ত থাকায় গ্রাহক ইসলামিক ওয়ালেটের মাধ্যমে তার নিজস্ব ব্যাংক একাউন্ট এর সঙ্গে সরাসরি লেনদেনও করতে পারবেন। 

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন বর্তমানে বাংলাদেশে ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা রিজার্ভ রয়েছে এবং বিশ্বে এখন ৩৯তম বৃহত্তম অর্থনীতির দেশে উন্নতি হয়েছে। আল-আরাফ্হা ইসলামী ব্যাংক লিঃ বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং ইসলামী শরিয়াহ্ সুষ্ঠভাবে পরিপালন করছে। পরিশেষে ডিজিটাল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইসলামিক ওয়ালেট চালুর জন্য তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংককে ধন্যবাদ জ্ঞাপন করেন।
 


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত